নিউইয়র্ক ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

  • আপডেটের সময় : ০৭:৩৬:১৬ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে কলকাতার মাঠও পরিদর্শন করে গেছেন তারা। এর পাশাপাশি রোববার (২৩ আগস্ট) ঢাকায় আসে ব্রাজিলের একটি প্রতিনিধি দল।

বিকেল তিনটার দিকে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন তারা। মাঠের ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স,গ্যালারি সব কিছু পরিদর্শন করেছেন। এমনকি ডাগ আউটের ও গ্যালারির চেয়ারে বসেও দেখেছেন।

ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি না, সেটিই ছিল ব্রাজিলের প্রতিনিধি দলের স্টেডিয়াম পরিদর্শনের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘তারা (প্রতিনিধি দল) বলেছে যে অন্য কোনো দেশের সঙ্গে আমাদের মাঠ নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিতে পারে এবং বাংলাদেশের বিপক্ষেও তারা খেলতে পারে। তারা তাদের প্রতিক্রিয়াটা পরে জানাবে। তারা আজকে মাঠটা, স্টেডিয়ামের পরিবেশ দেখার জন্য শুধু আসছে।’ 

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। সেই ম্যাচের আগে ব্রাজিল দল ঢাকায় অনুশীলন করতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ইকবাল হোসেন বলেন, ‘তারা এই বিষয়ে কিছু বলেনি। মাঠ ও স্টেডিয়ামের পরিবেশ দেখে তাদের ফেডারেশনে জানাবে। প্রয়োজনে মাঠ আরেকটু প্রস্তুত হলে আরেকবার আসতে চেয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা পুরা মাঠটা ঘুরে ঘুরে দেখছে, মাঠের ড্রেনেজ সিস্টেম কি আছে, পানি কিভাবে দিচ্ছে, ঘাস দেখছে। এখানে মাঠে যারা কাজ করতেছে তাদেরকে ডেকে নিয়েও কথা বলছে যে পরবর্তী কাজটা কী।’

ব্রাজিলের প্রতিনিধিদের সঙ্গে বাফুফে সভাপতির বৈঠকের পর বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। ইকবাল হোসেন বলেন, ‘এই উইন্ডোতে আসার আগেও হয়তো তাদের চিন্তাভাবনা আছে। তাদের স্পষ্ট করে নাই আজকে। যেহেতু তাদের সঙ্গে হয়তো প্রেসিডেন্ট সাহেব বসবেন, আমাদের মাননীয় প্রেসিডেন্ট বসবেন, বসার পর আপনাদের আরও স্পষ্ট করে বলতে পারবো।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা 

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

আপডেটের সময় : ০৭:৩৬:১৬ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬