নিউইয়র্ক ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই মজুরি নির্ধারণে বসেছে বোর্ড: সিপিডি

  • আপডেটের সময় : ১২:৪৬:১৭ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মজুরি নিয়ে দরকষাকষির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। তিনি দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় তথ্য-উপাত্তের ভিত্তিতে পোশাক শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণ করতে তাগিদ দিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সিপিডির পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই বেতন কাঠামো নির্ধারণের কাজ শুরু করেছে মজুরি বোর্ড। অথচ শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে দেশের আর্থসামাজিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিবেচনায় নেয়া জরুরি।

সিপিডি বলছে, ২০২৩ এর ১২,৫০০ টাকা মূল্যস্ফীতি বিবেচনায় চারজনের পরিবারের জন্য ২০২৬ এ মজুরি হতে পারে ১৬,৩৫১ টাকা। দারিদ্রসীমার আলোকে মজুরি হতে পারে ১৮,৫৭৮ টাকা এবং ন্যূনতম মানবিক জীবনযাপনে ব্যয় নির্বাহ বিবেচনায় মজুরি হতে পারে ২৪,২০৪ টাকা।

১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব সিপিডির।

এর আগে শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়। তবে এরপরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলেন বাইডেন

অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা

১৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই মজুরি নির্ধারণে বসেছে বোর্ড: সিপিডি

আপডেটের সময় : ১২:৪৬:১৭ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬