নিউইয়র্ক ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি

  • আপডেটের সময় : ০২:০০:৩৪ পূর্বাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর তারেক রহমানের নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে। তাঁর সফরকে ঘিরে বিমানবন্দর, জাতিসংঘ সদর দপ্তর এবং সম্ভাব্য অন্যান্য কর্মসূচির স্থানকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতিসংঘের নির্ধারিত সূচি অনুযায়ী ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরকালে তারেক রহমান সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। বিএনপির নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সময় জাতিসংঘ, হোয়াইট হাউজ ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন স্থানে তারা কর্মসূচি পালন করেছেন। তাঁদের দাবি, ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে তারা হামলার শিকার হয়েছিলেন।

তারা বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বিক্ষোভ হলে তা মেনে নেওয়া হবে না। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান ও শান্তি সমাবেশ করা হবে বলেও জানান তারা। আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা হলে তা প্রতিহত করার কথাও বলেন তারা।

বিএনপির নেতারা জুলাইয়ের ঘটনাবলির পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা উল্লেখ করেন। তাঁদের বক্তব্য, নিউইয়র্কে তারেক রহমানের সফরের বিরোধিতা করার অধিকার আওয়ামী লীগের নেই।

তারা জানান, ২১ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন। ২৪ সেপ্টেম্বর তাঁর ভাষণের দিন জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে স্বাগত র‌্যালির পরিকল্পনাও রয়েছে বলে জানান বিএনপির নেতারা।

পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের

অন্যদিকে তারেক রহমানের সফর ঘিরে পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আওয়ামী লীগের এক নেতা জানান, এবার তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি থাকবে। তারা জানান, তারেক রহমান নিউইয়র্কে পৌঁছানোর সময় কালো পতাকা প্রদর্শন এবং শেখ হাসিনার নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

আওয়ামী লীগের নেতারা বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও তাদের কর্মী-সমর্থকদের ওপর তৈরি হওয়া পরিস্থিতির প্রতিবাদে জাতিসংঘের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তাঁদের দাবি, দেশের বর্তমান পরিস্থিতির প্রতিবাদ জানাতেই তারেক রহমানের নিউইয়র্ক সফরের সময় তারা কর্মসূচি পালন করবেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা বলেন, তারেক রহমান বিমানবন্দরে অবতরণের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করবেন। পরে তাঁর অবস্থানস্থল হোটেলের সামনেও বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের সামনে এবং তারেক রহমান যেসব স্থানে যাবেন, সেসব স্থানেও প্রতিবাদ কর্মসূচি রাখা হবে বলে জানান তারা। তবে এসব কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলে দাবি করেন নেতারা।

দুই দলের নেতাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে তারেক রহমানের সফরকে ঘিরে সমর্থন ও বিরোধিতার প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি দেখা যেতে পারে। বিএনপি নেতারা বিমানবন্দর ও জাতিসংঘের সামনে স্বাগত কর্মসূচির প্রস্তুতির কথা জানিয়েছেন; বিপরীতে আওয়ামী লীগ নেতারা একই সময় ও সংশ্লিষ্ট স্থানগুলোতে প্রতিবাদ ও বিক্ষোভের ঘোষণা দিয়েছেন।

দুই পক্ষই কর্মসূচি শান্তিপূর্ণ রাখার কথা বললেও একই স্থান ও সময়কে কেন্দ্র করে মুখোমুখি কর্মসূচি পরিস্থিতিকে কতটা প্রভাবিত করে, সেটিই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

জাতিসংঘে ভাষণ দিয়েই তড়িঘড়ি করে নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি

আপডেটের সময় : ০২:০০:৩৪ পূর্বাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬