নিউইয়র্ক ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘমেয়াদী চুক্তিতে অ্যাতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন তারকা

  • আপডেটের সময় : ০৫:১৯:২২ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টটেনহ্যাম হটস্পার ছেড়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন সেন্টার-ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। ২০৩১ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ডিফেন্ডার পাঁচ মৌসুম লন্ডনের ক্লাবে কাটানোর পর নতুন ঠিকানায় পাড়ি জমালেন। এর আগে তিনি টটেনহ্যামকে ২০২৫ সালে উয়েফা ইউরোপা লিগ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন।

অ্যাতলেতিকোর সঙ্গে প্রায় ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে রোমেরো এই চুক্তি সম্পন্ন করেছেন। মাদ্রিদের ভিথাস-ইনভিকটুম হাই-পারফরম্যান্স স্পোর্টস মেডিসিন সেন্টারে সফলভাবে মেডিকেল পরীক্ষা শেষ করার পর, তিনি রিয়াদ এয়ার মেট্রোপলিটানো ক্লাবের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন।

রোমেরো টটেনহ্যামের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৬টি ম্যাচ খেলে ১৩টি গোল এবং ৭টি অ্যাসিস্ট করেছেন। ২০২১-২২ মৌসুমে প্রথমে ধারে যোগ দিলেও পরে তিনি স্থায়ীভাবে দলটির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। 

টটেনহ্যামের হয়ে রোমেরোর সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৪-২৫ মৌসুমে ইউরোপা লিগ জয়, যা ক্লাবটির ৩১ বছরের মধ্যে প্রথম কোনো ইউরোপীয় ট্রফি। এই টুর্নামেন্টে তিনি সেরা খেলোয়াড় হিসেবেও স্বীকৃতি পান।

আর্জেন্টিনার কর্দোবায় জন্ম নেয়া রোমেরো ২০১৬ সালে ক্লাব অ্যাটলেটিকো বেলগ্রানো দিয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। এরপর ইতালিয়ান সিরি আ-তে জেনোয়া এবং জুভেন্টাসের হয়ে খেলার পাশাপাশি আটলান্টায় দারুণ সময় কাটান। ২০২০-২১ মৌসুমে আটলান্টার হয়ে খেলার সময় তিনি সিরি আ’র সেরা ডিফেন্ডার নির্বাচিত হন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দীর্ঘমেয়াদী চুক্তিতে অ্যাতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন তারকা

আপডেটের সময় : ০৫:১৯:২২ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬