নিউইয়র্ক ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার

  • আপডেটের সময় : ০৮:২৪:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার মোট মজুত বা গ্রস রিজার্ভ চলতি বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি ‘বিপিএম৬’ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলারে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুন্সি কেন্দ্রীয় ব্যাংকের এই হালনাগাদ পরিসংখ্যান নিশ্চিত করে জানান, ১ সেপ্টেম্বর দিনশেষে দেশের গ্রস রিজার্ভের প্রকৃত পরিমাণ ছিল ৩৭ হাজার ৪০৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক হিসাবরীতি বিপিএম৬ মানদণ্ড অনুযায়ী তা ছিল ৩২ হাজার ৪৯৬ দশমিক ৬০ মিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগের সপ্তাহগুলোর তুলনায় বৈদেশিক মুদ্রার মজুতে কিছুটা ওঠানামা হয়েছে। এর আগে গত ২৪ আগস্ট গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার এবং বিপিএম৬ হিসাবে ছিল ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

তারও আগে গত ২০ আগস্ট পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার, যা আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। এ ছাড়া ১৮ আগস্ট দিনশেষে গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী তা ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয়

থাইল্যান্ডে নোঙর করল মার্কিন বিমানবাহী রণতরি

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার

আপডেটের সময় : ০৮:২৪:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬