নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ

  • আপডেটের সময় : ১২:১১:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কবরস্থানে তিরস্কার করা সেই সেনাসদস্যকে এবার সামরিক বাহিনীর অন্যতম শীর্ষ পুরস্কারে ভূষিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার (১৩ নভেম্বর) পিবিএস নিউজের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে হেগসেথ একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে ওই সৈন্যের পোশাকে পদক পরিয়ে দিতে এবং করমর্দন করতে দেখা যায়। পোস্টে তিনি লেখেন, ‘আমরা সৈন্যদের ভালোবাসি। আমরা নিয়মশৃঙ্খলা ভালোবাসি। সাবাশ, স্পেশালিস্ট।’

পেন্টাগন জানিয়েছে, হেগসেথ সমাধিসৌধটির পাহারায় নিয়োজিত সেনা ইউনিটকে পেন্টাগনে স্বাগত জানান এবং স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াসকে ‘১১ নভেম্বর ২০২৬ তারিখে টুম্ব অব দ্য আননোন সোলজারে তার দায়িত্ব পালনের জন্য’ জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল প্রদান করেন।

এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে এক অনুষ্ঠানের পর হেগসেথ ও তার কর্মীরা সেখানে ছবি তোলার সময় উচ্চস্বরে হাসির শব্দ শোনা গেলে ইগলেসিয়াস তাদের ভর্ৎসনা করেন। ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল, হেগসেথ তার স্ত্রী জেনিফার, চিফ অব স্টাফ রিকি বুরিয়া, ডেপুটি চিফ অব স্টাফ প্যাট্রিক উইভার এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ট্যামি রাডাবগের সঙ্গে সমাধির সামনের ফাঁকা সিঁড়িতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন।

প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোরীয় যুদ্ধে নিহত অজ্ঞাত সৈন্যদের শেষ বিশ্রামস্থল হিসেবে পরিচিত এই সমাধিসৌধটি যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র ও সম্মানিত যুদ্ধস্মারক। ১৯৪৮ সাল থেকে সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্ট বা ‘দ্য ওল্ড গার্ড’-এর সৈন্যরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে চব্বিশ ঘণ্টা এটি পাহারা দিয়ে আসছেন।

জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল সামরিক বাহিনীর উচ্চতর পুরস্কারগুলোর একটি হিসেবে বিবেচিত হয় এবং সাধারণত জুনিয়র তালিকাভুক্ত সেনাসদস্যদের এটি দেওয়া হয় না। তিরস্কারের ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই পেন্টাগনের শীর্ষ মুখপাত্র শন পার্নেল বলেছিলেন যে ওই সৈন্য ‘সঠিকভাবে এবং সম্মানের সঙ্গে সবাইকে শালীনতা বজায় রাখার কথা মনে করিয়ে দিয়েছেন।’

সূত্র: পিবিএস নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ

আপডেটের সময় : ১২:১১:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬