নিউইয়র্ক ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বিদেশি কোচের খোঁজে বিসিবি

  • আপডেটের সময় : ০৫:১৮:৫৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে কিছুদিন বিশ্রাম নিয়ে আবারও মিরপুরের ক্রিকেট ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। নিগার সুলতানা জ্যোতিদের এশিয়া কাপের মূল লড়াইয়ের আগে আগামী ১০ আগস্ট থেকে একটি স্কিল ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে। স্কিল ক্যাম্প শেষে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগ্রেসরা, যেখানে চলতি মাসেই বসছে নারী এশিয়া কাপের আসর। 

বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন সারোয়ার ইমরান। তবে ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, টাইগ্রেসদের জন্য শিগগিরই নতুন বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা করছে বিসিবি।

প্রধান কোচের দৌড়ে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে বেশ কয়েকজন হেভিওয়েট কোচের নাম আলোচনায় এসেছে। পাশাপাশি নারী ক্রিকেটের কাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে দেশের আটটি বিভাগে আটজন নারী কোচ নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে সাবেক ক্রিকেটার ও লেভেল-১ কোচিং কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে। এই গ্রুপে টাইগ্রেসদের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানসহ থাইল্যান্ড ও হংকং।  

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নতুন বিদেশি কোচের খোঁজে বিসিবি

আপডেটের সময় : ০৫:১৮:৫৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬