নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কের ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্ট এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

  • আপডেটের সময় : ১২:৫২:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পীদের মিলনমেলা ও সুরের মূর্ছনায় নিউইয়র্কের ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আটটায় ব্রঙ্কসের ২০৯৯ স্টার্লিং অ্যাভিনিউর এশিয়ান ড্রাইভিং মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ‘হৃদয় বাংলাদেশ’ এর সভাপতি সাইদুর রহমান লিংকন ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজউদ্দিন আহমেদ সোহাগসহ কমিউনিটির বিশিষ্টজনেরা। মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও এক বছরের পথচলার বিবরণ তুলে ধরা হয়।

বর্ষপূর্তির এই আয়োজনে নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে আসা কণ্ঠশিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে গান গেয়ে শোনান চাইম ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আল-আমিন, শারমিন তানিয়া, মিঠুল হক, রূপালী ঘোষ, ক্রিস্টিলা কুইয়া, এহতেশাম মুকুট, হামজা, জোসেফিন মিষ্টি, বিনীতা জয়া, আসাদ সোহেল ও সঞ্চিতা ঠাকুরসহ আরও অনেকে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন সংগঠনটির থিম সংয়ের রচয়িতা সৈয়দ আলী শুভ। এ সময় উপস্থিত দর্শক-শ্রোতাদের সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের থিম সংটি শোনানো হয়।

আয়োজক সংগঠনের কর্ণধার সৈয়দ ফয়েজ উপস্থিত শিল্পী, অতিথি ও শুভানুধ্যায়ীদের স্বাগত জানান এবং সংগঠনের পথচলায় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রবাসে সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করা এবং শিল্পীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্ট আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নিউইয়র্কের ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্ট এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

আপডেটের সময় : ১২:৫২:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬