নিউইয়র্ক ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের পর জাতীয় দল থেকে বিদায় নিলেন আরও দুই তারকা ফুটবলার

  • আপডেটের সময় : ০৭:৪০:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে শেষ ষোলো থেকে নরওয়ের কাছে বিদায়ের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই ব্রাজিল জাতীয় দলে শুরু হচ্ছে নতুন অধ্যায়। নেইমারের অবসরের পর এবার অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ও ডিফেন্ডার দানিলোও আর জাতীয় দলের জার্সিতে খেলবেন না বলে জানিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সী এই ইতালিয়ান কোচ বলেন, সাম্প্রতিক বিশ্বকাপের মধ্য দিয়েই ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের অধ্যায় শেষ হয়েছে।

আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপ ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটিয়েছে। নেইমারের পাশাপাশি দানিলো ও কাসেমিরো—যারা বিশ্বকাপের সময় ৩০ বছরের বেশি বয়সী ছিল—তাদের অধ্যায়ও এখানেই শেষ।’

বর্তমানে ৩৪ বছর বয়সী কাসেমিরো শিগগিরই লিওনেল মেসির সতীর্থ হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন। অন্যদিকে ৩৫ বছর বয়সী দানিলো খেলছেন ফ্লামেঙ্গোর হয়ে। সর্বশেষ বিশ্বকাপে দুজনই ব্রাজিলের পাঁচটি ম্যাচেই মাঠে নেমেছিলেন। জাতীয় দলের হয়ে কাসেমিরো খেলেছেন ৯১টি এবং দানিলো ৭৫টি ম্যাচ।

আনচেলত্তি জানান, ভবিষ্যতের পরিকল্পনায় তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞ সব ফুটবলারকে একসঙ্গে বাদ দেওয়া হচ্ছে না।

এর আগে গত মঙ্গলবার কোপা সুদামেরিকানায় সান্তোসের জয়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার। তিনি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। এই জার্সির জন্য আমি আমার রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর আমি এটা করতে চাই না।’

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে সমন্বয় করে নতুন দল গঠনের কাজ শুরু হয়েছে বলেও জানান আনচেলত্তি।

তিনি বলেন, ‘আমরা নতুন খেলোয়াড় খুঁজব, যারা দলে যোগ দিতে পারবে। আমি এখনই ২০৩০ বিশ্বকাপের কথা বলছি না। আমাদের প্রথম লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকা। সেই লক্ষ্য সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে—এমন ফুটবলারদেরই আমরা দলে আনতে চাই।’

তবে অভিজ্ঞদের পুরোপুরি বাদ দেওয়ার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘আমি বলছি না যে বর্তমান ২৬ জনের সবাইকে বদলে ফেলব। কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারকে আমরা অবশ্যই রাখব, যারা আমাদের পরিকল্পনায় ভূমিকা রাখতে পারবে। উদাহরণ হিসেবে মারকিনিওসের কথা বলা যায়।’নতুনভাবে গড়া ব্রাজিল দলের প্রথম পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের প্রীতি ম্যাচগুলোতে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে সেলেসাও। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নেইমারের পর জাতীয় দল থেকে বিদায় নিলেন আরও দুই তারকা ফুটবলার

আপডেটের সময় : ০৭:৪০:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬