নিউইয়র্ক ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে ভোরে গ্রামীণ ব্যাংকে আগুন, অল্পের জন্য রক্ষা

  • আপডেটের সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ব্যাংকের নাইট গার্ডের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ভবের বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুর্বৃত্তরা ব্যাংকটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় ব্যাংকের নাইট গার্ড জাহিদুল ইসলাম আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নেভাতে সক্ষম হন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার দেবব্রত মণ্ডল জানান, অসৎ উদ্দেশ্যে ও আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ কাজ করেছে। তবে নাইট গার্ড কাউকে চিনতে পারেননি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলেন বাইডেন

অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা

১৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পার্বতীপুরে ভোরে গ্রামীণ ব্যাংকে আগুন, অল্পের জন্য রক্ষা

আপডেটের সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬