নিউইয়র্ক ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোনো প্রেম নিয়ে আবারও আলোচনায় কারিনা-শহিদ

  • আপডেটের সময় : ০১:৩৪:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বহু বছর আগে প্রেমের বিচ্ছেদ হলেও শহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম কাহিনি আজও বলিউডের অন্যতম চর্চিত বিষয়। অতীত ভুলে শহিদ এখন মীরা রাজপুতের সঙ্গে এবং কারিনা অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে থিতু হয়েছেন। দুজনেই পেয়েছেন পিতৃত্ব ও মাতৃত্বের স্বাদ। অথচ এত বছর পর, নিজ নিজ জীবনে দারুণ সুখী হওয়ার পরেও বিভিন্ন সময় নানাভাবে সংবাদ শিরোনামে উঠে আসে শহিদ-কারিনার সেই পুরনো ভালোবাসার গল্প।

কেন তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেলেন? এই প্রশ্ন নিয়ে এখনও কৌতূহল চোখে পড়ে অনুরাগীদের। যে কারণে শহিদ ও কারিনার হঠাৎ দেখা একে অপরের আলিঙ্গন করা নিয়ে নতুন আলোচনার জন্ম দেবে- এটি অনেকে অনুমেয় ছিল। বাস্তবেও সেটি হয়েছে।

এই দুটি বলিউড তারকার পুরোনো সম্পর্ক নিয়ে আবার শুরু হয়েছে আলোচনা। আর সে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে কারিনাকে। কেননা এই অভিনেত্রী নিজেই শহিদকে ছেড়ে চলে গিয়েছিলেন সাইফের কাছে।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, সম্প্রতি হঠাৎ করে আইফার মঞ্চে দেখা হয়ে গিয়েছে শহিদ কাপুর ও কারিনা কাপুর খানের। শুধু তাই নয়, কুশল বিনিময়ের পর সাবেক এই প্রেমিক যুগলের উষ্ণ আলিঙ্গনও করেছেন। যার ভিডিও ক্লিপ এরই মধ্যে ছড়িয়ে নানা দিকে ছড়িয়ে পড়েছে। আর তা দেখে তাদের পুরোনো সম্পর্ক নিয়ে আবার শুরু হয়েছে আলোচনা। 

সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, প্রায় এক বছর আগে এই আইফার মঞ্চেই সৌজন্যমূলকভাবে পরস্পরের কাছাকাছি এসেছিলেন শহিদ ও কারিনা। যার মধ্য দিয়ে ইতি টানা হয়ে গিয়েছিল দীর্ঘ ১৮ বছরের মান-অভিমান পর্বের। বছর পেরুতেই দেখা গেল, মান-অভিমান পর্বের ইতি টানার পাশাপাশি তাদের সম্পর্কটা আরও সহজ ও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে কারণে একে অপরকে আলিঙ্গন করতেও কোনো দ্বিধা-সংকোচ ছিল না।

এদিকে বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘জব উই মেট’র এই জুটিকে আলিঙ্গন করতে দেখে পাপারাজ্জিরা হাত গুটিয়ে বসে থাকতে পারেননি। এই বিরল মুহূর্ত মুহূর্তেই ক্যামেরায় বন্দি করে ফেলেছেন।

আর সেই মুহূর্তের ছবি ও ভিডিও পাপারাজ্জিদের অ্যাকাউন্ট থেকে শেয়ার হতেই দাবানলের গতিতে তা ভাইরাল হয়ে পড়েছে। আর তা দেখে নস্টালজিয়ায় অনেকে দাবি জানিয়েছেন, এই জুটিকে নিয়ে ‘জব উই মেট’-এর সিকুয়েল নির্মাণ করা হোক।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধে বাঁচতে নিজেই পা কাটলেন, পরে উদ্ধার

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পুরোনো প্রেম নিয়ে আবারও আলোচনায় কারিনা-শহিদ

আপডেটের সময় : ০১:৩৪:৩০ অপরাহ্ণ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬