নিউইয়র্ক ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা

  • আপডেটের সময় : ০৩:০৯:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি জয়ের পর বলিউডেও শক্ত জায়গা দখল করে নিয়েছেন রাশমিকা মান্দানা। গত কয়েক বছরে বক্স অফিসে অন্যতম সফল অভিনেত্রী তিনি। কিন্তু তারপরও সমালোচনার কমতি নেই।

কখনও উচ্চারণের সীমাবদ্ধতা তো কখনো অভিনয়ের ‘দুর্বলতা’ নিয়ে নিন্দার শিকার হন রাশমিকা। একদিকে যেমন তাকে ‘জাতীয় ক্রাশ’ মানেন নেটিজেনদের একাংশ, আবার তার কটাক্ষও করতেও কার্পণ্য করে না আরেক পক্ষ। এসব সমালোচনা নিয়ে এবার খোলাখুলি জবাব দিলেন ‘এনিম্যাল’ অভিনেত্রী।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হয়েছেন রাশমিকা। সেখানেই তার কাছে সমালোচনার ব্যাপারে জানতে চাওয়া হয়।

রাশমিকা বলেন, ‘সিনেমায় কাজ শুরু করার পর থেকেই কোনো না কোনো কারণে আমাকে সমালোচনা বা নিন্দার শিকার হতে হচ্ছে। কখনো আমার অভিনয়, কখনো ভাষা, কখনো উচ্চারণ নিয়ে কথা হয়েছে। কিন্তু আমি কখনোই নিজের জন্য কোনো সীমারেখা টানতে চাইনি। শুধু একটি ইন্ডাস্ট্রিতেই নয়, সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছি। শুধু একটি ভাষায় কথা বলতে চাইনি, সব ভাষায় কথা বলতে চেয়েছি।’‘পুষ্পা’ অভিনেত্রী আরো বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের সিনেমায় কাজ করেছি। তাই এখন যখন ‘এনিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো দারুণ দুটি সিনেমার অংশ হতে পারি, একজন অভিনেত্রী হিসেবে অনেক তৃপ্তি পাই। কারণ, আমি সব ধরনের চরিত্রেই অভিনয় করতে পারছি। দুইটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের সিনেমা। অথচ আমি দুটিতেই অভিনয় করেছি। আমি ঠিক এটাই চেয়েছিলাম।’

রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়েও রয়েছে সমালোচনা। ‘থামা’, ‘ককটেল ২’ কিংবা ‘সিকান্দার’ সব সিনেমায় তার হিন্দি উচ্চারণ নিয়ে সমালোচনা হয়েছে। অধিকাংশের মতে, তার হিন্দি উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান রয়েছে।

এ নিয়ে রাশমিকা বলেন, ‘এটা নিয়ে আমার তেমন কোনো সমস্যা নেই। মানুষ বলে, আমার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান রয়েছে। আমি তো দক্ষিণ ভারতেরই মানুষ। আমার কথায় সেই টান থাকবে, এটাই স্বাভাবিক। এর উল্টোটা আশা করাই বরং অযৌক্তিক।’

১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকার নতুন সিনেমা ‘রানাবালি’। বক্স অফিসে অবশ্য সুবিধা করতে পারছে না সিনেমাটি। এতে তার সঙ্গে আছেন বিজয় দেবেরাকোন্ডা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

রিয়াদ ও মদিনায় চার ড্রোন ভূপাতিত করেছে সৌদি

মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে পরিবারসহ সৌদি আরব ছাড়ার নির্দেশ

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা

আপডেটের সময় : ০৩:০৯:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬