নিউইয়র্ক ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত মেসির ওপরেই ছেড়ে দিলেন স্কালোনি

  • আপডেটের সময় : ০৫:১১:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে ৮ গোল করেছেন লিওনেল মেসি। তবে এই সংখ্যা আর বাড়তে পারতো। যদি না অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করতেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে কোচ স্কালোনি বলছেন, পরবর্তী ম্যাচে যদি আর্জেন্টিনা কোনো পেনাল্টি পায়, সেটি মেসি নেবেন না কি অন্য কেউ, সেই সিদ্ধান্ত নেয়ার ভার তিনি মেসির উপরেই ছেড়ে দিয়েছেন।  

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছেন মেসি। পেনাল্টি শুটআউট বাদ দিলে বিশ্বকাপে মেসির চেয়ে বেশি পেনাল্টি মিস করেননি আর কোনো ফুটবলার। বিশ্বকাপে মোট ৮ বার পেনাল্টি নিয়ে সমান ৪ বার করে গোল ও মিস করেছেন মেসি। 

আর্জেন্টিনা কোচ স্কালোনি জানিয়েছেন, পেনাল্টির ব্যাপারে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি বলেন, ‘এটা একবারের জন্যও আমার মনে আসেনি যে আমি মেসিকে গিয়ে পেনাল্টি না নেওয়ার জন্য বলব। সে যা চায় তাই সে করতে পারে।’

তিনি আরও বলেন, ‘মেসি ছাড়াও পেনাল্টি নেওয়ার মতো ফুটবলার আমাদের আছে, তবে মেসি যদি চায় তাহলে সে নিজেই পেনাল্টি নেবে। আর যদি নিতে না চায়, সেটিও তার সিদ্ধান্ত। মাঠে যেকোনো কিছু করার স্বাধীনতা তার আছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত মেসির ওপরেই ছেড়ে দিলেন স্কালোনি

আপডেটের সময় : ০৫:১১:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ১১ জুলাই ২০২৬