নিউইয়র্ক ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ পৌঁছেছে গাইবান্ধায়

  • আপডেটের সময় : ১২:৪৫:৪৫ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির চলমান আন্দোলনে হামলায় আহত তৌফিক শেখ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বজনরা তার মরদেহ নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে পৌঁছান।

এসময় স্বজনদের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠে।

কোচাশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে, গতকাল দুপুরে ঢাকার উত্তরার শিনশিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তৌফিক শেখ ছয়ঘরিয়া গ্রামের মৃত তবিবর রহমান তবির ছেলে ও ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ২০২৩ ব্যাচের শিক্ষার্থী ছিল। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

স্বজন ও এলাকাবাসী জানায়, বাবার মৃত্যুর পর জীবন-জীবিকার তাগিদে তৌফিক এক বন্ধুর মাধ্যমে একটি পোশাক কারখানায় চাকুরি নেন। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গত কয়েক দিন ধরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে আন্দোলন চলছিল। ওই আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন।

নিহতের বড় ভাই হারুন মিয়া জানান, গত সোমবার আন্দোলন চলাকালে তৌফিক হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করে। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে বেধড়ক মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যান।

পাশাপাশি এই হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মাহফুজ রাতে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়ি এসে পৌঁছেছে। বুধবার তার দাফন হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

মার্কিন সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

নির্বাচনে হেরে ট্রাম্প বললেন, আমি কাউকে দোষ দিতে চাই না

০৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ পৌঁছেছে গাইবান্ধায়

আপডেটের সময় : ১২:৪৫:৪৫ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬