নিউইয়র্ক ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? জানাল দেশটির গণমাধ্যম

  • আপডেটের সময় : ০৮:২৯:৪৩ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা দলের ড্রেসিংরুমে লিওনেল মেসির দেওয়া অনুপ্রেরণামূলক বক্তব্যের একটি ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এর আগে ভিডিওটির একটি সংক্ষিপ্ত অংশ ছড়িয়ে পড়ার পর মেসির ‘সবকিছু ভুলে যাও’ মন্তব্য নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।

পুরো ভিডিও সামনে আসার পর সেই বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট স্পষ্ট হয়েছে।মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘চলো, সবাই শান্ত থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা ঠান্ডা রাখা। শুধু খেলায় মনোযোগ দাও। অন্য সবকিছু ভুলে যাও, নিজেদের খেলাটা খেলো।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মেসির এই বক্তব্যের লক্ষ্য ছিল ফাইনালের চাপ ঝেড়ে ফেলে দলকে স্বাভাবিক ছন্দে খেলতে উদ্বুদ্ধ করা।

ড্রেসিংরুম থেকে মাঠে যাওয়ার পথে খেলোয়াড়দের মধ্যে কৌশলগত আলোচনা চলতেও দেখা যায়। ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের সঙ্গে স্পেনের আক্রমণভাগ এবং বিশেষ করে লামিন ইয়ামালকে সামাল দেওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেন।

অন্যদিকে লিসান্দ্রো মার্টিনেজ সতীর্থদের সতর্ক করে বলেন, প্রতিপক্ষ সুযোগ পেলেই ভেতরে ঢুকে শট নেওয়ার চেষ্টা করবে। তিনি নিকোলাস তাগলিয়াফিকোকে পুরো ম্যাচজুড়ে নিজের দায়িত্বে থাকা খেলোয়াড়কে কড়া নজরে রাখার পরামর্শ দেন। তাগলিয়াফিকোকে বলেন, ‘পুরো ম্যাচ জুড়ে তাকে আটকে রাখবে।’ দিবুকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘প্রতিটি বল নিশ্চিতভাবে ধরবে, মানসিকভাবে শক্ত থাকো।’

মেসিও ডিফেন্স ও মিডফিল্ডের খেলোয়াড়দের উদ্দেশে বলেন, প্রতিপক্ষ আক্রমণে উঠলে লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ যেন অপ্রয়োজনীয়ভাবে নিজেদের অবস্থান ছেড়ে সামনে না এগিয়ে যান।

ভিডিওতে আরও দেখা যায়, ম্যাচ শুরুর আগে রোমেরো গোলরক্ষক দিবুকে বলেন, ‘আজ তোমার দিন।’ জবাবে আত্মবিশ্বাসী কণ্ঠে দিবু বলেন, ‘আজ আমার দিন। আজকের দিনটা ইতিহাসে লেখা থাকবে।’

এরপর দুই দল মাঠে প্রবেশ করে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে বাক্যবিনিময় করে। তবে খেলা শুরু হওয়ার পর দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, উত্তেজনা ও বাকবিনিময়ের ঘটনাও দেখা যায়। শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।

এদিকে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিতর্ক সম্পর্কে জানতে চাইলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এসব বিষয়ে কিছুই জানি না। আপনারা কী নিয়ে বলছেন, সে সম্পর্কেও আমার কোনো ধারণা নেই।’

প্রতিবেদন: টিওয়াইসি স্পোর্টস

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? জানাল দেশটির গণমাধ্যম

আপডেটের সময় : ০৮:২৯:৪৩ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬