নিউইয়র্ক ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’

  • আপডেটের সময় : ০৫:১৬:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। তাকে নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। এমন সময় ইনফান্তিনোর পাশে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে সরানোর কোনো চিন্তা করা হলেও সেটিকে ‘ভয়াবহ ভুল’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইনফান্তিনোর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। ফিফা সভাপতিকে ‘দারুণ’ আখ্যা দিয়ে তিনি বলেন, তার নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে।

ট্রাম্প বলেন, ‘ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা চিন্তাও করে, তাহলে সেটা হবে ভয়াবহ ভুল। তিনি অসাধারণ এবং তার নেতৃত্বে ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে, যা আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে চার গুণ বেশি সফল।’

Latest and Breaking News on NDTV

ইনফান্তিনোকে সরিয়ে দিলে ভবিষ্যতে বিশ্বকাপ আর আগের মতো সফল বা লাভজনক হবে না বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘তিনি চলে গেলে বিশ্বকাপ আর কখনো এতটা সফল বা লাভজনক হবে না।’

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ব্যর্থ পরিকল্পনা এবং কর্মক্ষেত্রে এক নারীর সঙ্গে কথিত সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে তীব্র চাপে রয়েছেন ইনফান্তিনো। ফুটবলের শীর্ষ তিন পরিচালন সংস্থা উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনকাকাফ যৌথভাবে এক খোলা চিঠি প্রকাশ করে ফিফা সভাপতির পদত্যাগের জোরালো দাবি জানিয়েছে। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’

আপডেটের সময় : ০৫:১৬:৩৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬