নিউইয়র্ক ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফিফার সহায়তায় আর্জেন্টিনা ফাইনালে’ পোস্টে রোনালদোর লাইক

  • আপডেটের সময় : ০৮:৪১:১৩ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আলোচিত ও সমালোচিত বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই নতুন এক বিতর্কের জন্ম দিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি ও আর্জেন্টাইন দলকে ফাইনালে তুলতে ফিফা ‘বিশেষ সুবিধা’ দিয়েছে—এমন একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লাইক দিয়েছেন তিনি।

স্প্যানিশ টেলিভিশন শো ‘এসপেহো পাবলিকো’-এর একটি ভিডিও ক্লিপ কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের আগে প্রচারিত ওই ভিডিওতে এক সাংবাদিক দাবি করেন, ফিফার সহায়তায় ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

ভিডিওটিতে ওই সাংবাদিককে বলতে শোনা যায়, ‘আর্জেন্টিনা এমন একটি দল, যাদের অন্তত পাঁচটি ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া উচিত ছিল। আর এটা সম্ভব হয়েছে ফিফার সহায়তায়, যা এই পৃথিবীর অন্যতম দুর্নীতিগ্রস্ত একটি সংস্থা।’

রোনালদো বা তার অফিশিয়াল মিডিয়া টিম এখনো এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি যে, ঠিক কী কারণে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ওই পোস্টে লাইক দেওয়া হয়েছে। তবে মুহূর্তেই সেই স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের মেসি-রোনালদো দ্বৈরথকে নতুন করে উসকে দিয়েছে।

ফিফার পক্ষপাতিত্বমূলক আচরণের সমালোচনামূলক ওই পোস্টে সিআরসেভেন-এর লাইক দেওয়ার বিষয়টি নিয়ে ফুটবল বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলেছেন। কারণ হিসেবে বলা হচ্ছে, খোদ রোনালদো নিজেই সম্প্রতি ফিফার কাছ থেকে এমন একটি বিশেষ সুবিধা পেয়েছিলেন।বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। স্বাভাবিক নিয়ম অনুযায়ী তার তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা থাকলেও, ফিফা শাস্তির মেয়াদ কমিয়ে মাত্র এক ম্যাচের তাৎক্ষণিক নিষেধাজ্ঞা দেয় এবং বাকি দুই ম্যাচ এক বছরের জন্য স্থগিত করে। ফিফার সেই সিদ্ধান্ত সে সময় বিশ্ব ফুটবল অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘ফিফার সহায়তায় আর্জেন্টিনা ফাইনালে’ পোস্টে রোনালদোর লাইক

আপডেটের সময় : ০৮:৪১:১৩ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬