নিউইয়র্ক ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

  • আপডেটের সময় : ০৪:২৬:৫০ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রেকর্ড যেন লিওনেল মেসির নিত্যসঙ্গী। তিনি মাঠে নামলেই নতুন কোনো না কোনো কীর্তি গড়ে ওঠেই। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে বদলি নেমে গোল ও অ্যাসিস্ট দিয়ে বিশ্বকাপ ক্যারিয়ার শুরু করেছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা। দুই দশক পর ২০২৬ বিশ্বকাপেও ৩৯ বছর বয়সে একই ধারায় নতুন ইতিহাস লিখছেন ।

রোববার (১২ জুলাই) নিউজ ১৮-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

জানা যায়, আজ সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও গড়লেন আরও এক রেকর্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার মাত্র ১০ মিনিটের মাথায় গোলে সহায়তা করেন আর্জেন্টিনার এই অধিনায়ক। তাতেই গড়া হয়ে যায় রেকর্ডটা।

মেসির কর্নার কিক থেকে বল পান মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। রক্ষণের ওপরে লাফিয়ে উঠে হেডে সেই বল জালে জড়ান তিনি। এতেই স্কোরশিটে প্রথম গোলটি যোগ হয় আর্জেন্টিনার।

এই অ্যাসিস্ট দিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজের ১০ম গোলে সহায়তার রেকর্ড গড়লেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এটাই এখন সর্বোচ্চ সংখ্যক অ্যাসিস্টের নতুন রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে ১০ অ্যাসিস্টের অনন্য কীর্তিটি গড়লেন মেসি।

বিশ্বকাপে দুই ভিন্ন আসরে ১০-এর অধিক গোলে অবদান রাখা খেলোয়াড়

• লিওনেল মেসি — ২০২২ (১০) এবং ২০২৬ (১০)
• কিলিয়ান এমবাপে — ২০২২ (১০) এবং ২০২৬ (১১)

দুই কিংবদন্তির এই অসাধারণ ধারাবাহিকতা বিশ্বকাপের ইতিহাসে তাদের আলাদা উচ্চতায় নিয়ে গেছে। তবে মেসির সামনে এখনও সুযোগ রয়েছে ২০২৬ বিশ্বকাপে নিজের গোলে অবদানের সংখ্যা আরও বাড়ানোর।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

আপডেটের সময় : ০৪:২৬:৫০ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬