নিউইয়র্ক ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফের সংকটে ইতালির ফুটবল, ১৬ দিনেই মালদিনির পদত্যাগ

  • আপডেটের সময় : ০৭:৫৩:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নতুন পুনর্গঠন প্রক্রিয়া শুরু হতেই আবারও বড় সংকটের মুখে পড়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি। তার সঙ্গে পদত্যাগ করেছেন তার উপদেষ্টা ও সাবেক ব্রাজিলিয়ান তারকা লিওনার্দো।

টানা তৃতীয়বার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ইতালির ফুটবলকে পুনরায় ঢেলে সাজাতে গত ১১ জুলাই মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছিল এফআইজিসি। জেন্নারো গাত্তুসোর বিদায়ের পর জাতীয় দলের নতুন কোচের খোঁজে পেপ গার্দিওলাকে প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়। এরপর মালদিনি ও লিওনার্দোর প্রধান পছন্দ ছিলেন আন্দ্রেয়া পিরলো।

তবে পিরলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার মুহূর্তে এক রাশিয়ান বেটিং কোম্পানির সঙ্গে তার বাণিজ্যিক চুক্তির বিষয়টি প্রকাশ্যে আসে। এর জের ধরে ফেডারেশন ও রাজনৈতিক মহল থেকে তীব্র বিরোধিতা আসায় পিরলোকে হেড কোচ করার সিদ্ধান্ত বাতিল করা হয়।

কোচ বাছাইয়ের পূর্ণ স্বাধীনতা না পাওয়ায় ও নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বাধা আসায় মালদিনি ডিরেক্টরের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে নবনির্বাচিত এফআইজিসি প্রেসিডেন্ট জিওভান্নি মালাগো বড় ধরনের বিপাকেই পড়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফের সংকটে ইতালির ফুটবল, ১৬ দিনেই মালদিনির পদত্যাগ

আপডেটের সময় : ০৭:৫৩:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬