নিউইয়র্ক ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, ‘আত্মসম্মানের ব্যাপার ছিল’

  • আপডেটের সময় : ০৭:৩৪:২৬ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতেন গিয়েই ইতিহাস গড়ে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। ম্যাকাইতে দুই দিনের মধ্যেই বাংলাদেশকে হারিয়েছে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘এটা আসলে আত্মসম্মানের ব্যাপার। একটা ম্যাচ হেরে যাওয়ার পর পরেরটা জেতার জন্য মরিয়া হতে হয়। এতে চেষ্টা বাড়ানো যায় কি না, তা আমি নিশ্চিত নই। তবে আমাদের ঘুরে দাঁড়ানোটা খুব দরকার ছিল। আমরা তা করতে পেরে আনন্দিত।’

তবে দুই দিনে টেস্ট শেষ হয়ে যাবে, এমনটা মনে করেননি কামিন্স। তিনি বলেন, ‘সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল। পিচ বেশ ভালোই ছিল। দেখে মনে হয়নি যে এটা পাঁচ সেশনের মধ্যে ৩০ উইকেট পড়ে যাওয়ার মতো।’

দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলামও একমাত্র ইনিংসে ৭ উইকেট পেয়েছেন।

দ্রুত ম্যাচ শেষ হওয়ার কারণ প্রসঙ্গে অজি অধিনায়ক বলেন, ‘দুর্দান্ত বোলিং যেমন ছিল, তেমনই মাঝে মাঝে গড়পড়তার চেয়েও বাজে ব্যাটিং দেখা গেছে। যার (ব্যাটিং ভালো করতে না পারাদের) মধ্যে আমি নিজেও আছি। সম্ভবত এসব কারণেই ম্যাচটা দ্রুত শেষ হয়ে গেল।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক বললেন, ‘আত্মসম্মানের ব্যাপার ছিল’

আপডেটের সময় : ০৭:৩৪:২৬ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬