নিউইয়র্ক ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের আত্মবিশ্বাসকে ‘ভয়’ পাচ্ছে অস্ট্রেলিয়া

  • আপডেটের সময় : ০৭:১২:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ধরাশায়ী হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৯ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। এতে বেশ আত্মবিশ্বাসী লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের এই আত্মবিশ্বাসকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। 

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে নামার আগে শুক্রবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলনে আসেন অজি অধিনায়ক। তিনি বলেন, ‘যদি খুব ভালো খেলেও হেরে যান, তখন হয়তো অনেক কিছু চিন্তা করবেন। তবে আমার মনে হয়, আমরা নিজেদের সেরা খেলাটার ধারেকাছেও ছিলাম না। তারা (বাংলাদেশ) অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং জয়টা ডিজার্ভ করে।’

২০১৭ সালে নিজেদের মাঠেও টেস্ট অজিদের হারিয়েছিল বাংলাদেশ। সেটি স্মরণ করে কামিন্স বলেন, ‘২০১৭ সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল। ফলে এবারই প্রথমবার জেতেনি। পরে আমরা বাউন্স ব্যাক করেছি। তারা অনেক ভালো দল। এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসবে তারা। এই চ্যালেঞ্জই আমাদের নিতে হবে।’

অজি অধিনায়ক আরও বলেন, ‘তবে আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আইডিয়াল (ফল) নয়, তবে চেষ্টা করবো বেশি ম্যাচ জেতার।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশের আত্মবিশ্বাসকে ‘ভয়’ পাচ্ছে অস্ট্রেলিয়া

আপডেটের সময় : ০৭:১২:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬