নিউইয়র্ক ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন স্মিথ 

  • আপডেটের সময় : ০৭:৫০:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার ক্ষেত্রে ইংল্যান্ডের জো রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ডারউইনের মারার স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিন তিনটি ক্যাচ নেন স্মিথ। এই তিন ক্যাচ নিয়ে রুটের রেকর্ড স্পর্শ করেন স্মিথ। 

টেস্টে এতদিন সর্বোচ্চ ২১৮টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন রুট। এবার ২১৮টি ক্যাচ নিয়ে রুটের পাশে বসলেন স্মিথ। রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করার পথে ১২৪টি টেস্ট খেলেছেন স্মিথ। ইনিংস ছিল ২৩৬টি। সেখানে ২১৮টি ক্যাচ ধরতে রুট ১৬৬ ম্যাচ ও ৩১৭ ইনিংস খেলেছেন। 

টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। ১৬৪ টেস্টের ৩০১ ইনিংসে ২১০টি ক্যাচ নিয়েছেন দ্রাবিড়। 

তবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার দৌড়ে লড়াই চলবে রুট ও স্মিথের। তাদের সঙ্গে এই লড়াইয়ে অন্য কেউ থাকছেন না। বর্তমানে টেস্ট ক্রিকেট খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে ৭৬ ক্যাচ আছে ভারতের লোকেশ রাহুলের। রুট ও স্মিথের চেয়ে ১৪২ ক্যাচ দূরে রাহুল। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সোয়াল

অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া

১৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশের বিপক্ষে রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন স্মিথ 

আপডেটের সময় : ০৭:৫০:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬