নিউইয়র্ক ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে: প্যাট কামিন্স

  • আপডেটের সময় : ০৯:১৪:২৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়েছে টাইগাররা। চার দিনে ১১ সেশনের পুরোটাই শাসন করেছে বাংলাদেশের বোলার-ব্যাটাররা। ম্যাচ হারের পর অজি অধিনায়ক প্যাট কামিন্স অকপট স্বীকারোক্তি দিলেন যে, বাংলাদেশ সব বিভাগে দারুণ পারফরম্যান্স করেছে। 

ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, কোনো অজুহাত নেই। তারা ভালো খেলেছে। আমাদের আরও বেশি সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হতো, এরপর বল হাতেও আমরা যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি।’

বাংলাদেশের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে অজি অধিনায়ক আরও বলেন, ‘বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।’

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দলকে বড় বিপর্যয় থেকে কিছুটা টেনে তোলা ক্যামেরন গ্রিনের প্রশংসাও করেছেন কামিন্স। তিনি বলেন,  ‘গ্রিনের ব্যাটিংয়ের গতি দেখিয়েছে, সে কতটা ভালো খেলোয়াড়। তার সঙ্গে আমাদের আরও দু-একজনকে উইকেটে টিকে থাকতে হতো।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সার্বিয়া থেকে পোল্যান্ড যাওয়া পর্যটকবাহী বাস হাঙ্গেরিতে উল্টে ১২ জন নিহত

মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশ সব দিক থেকেই আমাদের চেয়ে ভালো খেলেছে: প্যাট কামিন্স

আপডেটের সময় : ০৯:১৪:২৭ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬