নিউইয়র্ক ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়তি বাউন্সে মানিয়ে নিতে ব্যাটারদের সময় লেগেছে: আশরাফুল

  • আপডেটের সময় : ০৮:৪২:০৮ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটিং বিভাগের চরম ভরাডুবির পর সেই দায় মেনে নিয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। স্বাগতিক পেসারদের অতিরিক্ত গতি ও বাউন্সের সাথে মানিয়ে নিতে না পারাকেই প্রধান কারণ হিসেবে দেখছেন তিনি।

জিম্বাবুয়েতে ব্যর্থ মিশন শেষে বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে টাইগাররা। বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ব্যর্থ হওয়ার কারণ তুলে ধরেন। 

ব্যাটিং কোচ বলেন, ‘অতিরিক্ত বাউন্স ছিল, ওই বাউন্সে মানিয়ে নিতে আমাদের একটু সময় লেগেছে। টেস্ট ম্যাচটা আমরা ভালো করতে পারিনি। পরে তৃতীয় ওয়ানডেতে গিয়ে আমরা মানিয়ে নিতে পেরেছি। আমি মনে করি সামনে ২০২৭ বিশ্বকাপে ওভাবে আমরা হয়তো প্রস্তুতি নিতে পারব।’

জিম্বাবুয়েতে প্রথমবারের মতো একই সফরে তিন সংস্করণেই হারের শঙ্কায় ছিল বাংলাদেশ। সর্বশেষ টি-টুয়েন্টিতে নাটকীয়তার পর ৪ উইকেটের জয়ে আর তা হয়নি। তবে পুরো সফরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই সেঞ্চুরির দেখা পাননি। পূর্ণাঙ্গ সিরিজটি শুরুর আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে মানিয়ে নিতে সুবিধা হতো বলে মনে করেন আশরাফুল।

বাংলাদেশের সামনে অবশ্য বেশ বড় পরীক্ষা। আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেই সিরিজে ভালো করবে দল প্রত্যাশা আশরাফুলের, ‘অস্ট্রেলিয়ায় আমরা প্রায় ১০ দিন আগে যাচ্ছি। ওখানে ৩ দিনের প্র্যাকটিস ম্যাচ আছে। আশাকরি খেলোয়াড়রা ভালো করবে।’

আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে এটি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাড়তি বাউন্সে মানিয়ে নিতে ব্যাটারদের সময় লেগেছে: আশরাফুল

আপডেটের সময় : ০৮:৪২:০৮ অপরাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬