নিউইয়র্ক ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি এক মাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

  • আপডেটের সময় : ০৮:১১:০৯ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশে বিদ্যুৎ এবং গ্যাসের একটু সমস্যা আছে। বিশ্বের কয়েকটি দেশে যুদ্ধ চলছে। বিশ্বের পরাশক্তিগুলো নিজেদের খেলায় ব্যস্ত। যে গ্যাসের জন্য আমরা প্রতি বছর ভর্তুকি দিই, গত ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে। গত ফ্যাসিস্ট সরকার ব্যাংকগুলোকে খালি করে দিয়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী ১৭-১৮ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। বেশিরভাগ মন্ত্রী-এমপিরাই চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু স্রোতের বিরুদ্ধে আমরা সাঁতার কাটছি। ইনশাআল্লাহ এই সংকট আমরা কাটিয়ে উঠব।

তিনি বলেন, গত ১৬-১৭ বছর আমরা কথা বলতে পারি নাই। প্রতিষ্ঠাবার্ষিকী ঠিকমতো উদযাপন করতে পারিনি। পুলিশের হামলা, ছাত্রলীগের হামলা। দেশে গণতন্ত্র বলে কিছু ছিল না। আজকে অনেক মানুষের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আবার আমরা কথা বলতে পারছি। গণতন্ত্রে বসবাস করতে পারছি। যতবার দেশ সমস্যায় পড়েছে, গণতন্ত্রহীনতায় পড়েছে, ততবার জিয়া পরিবার এগিয়ে এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সভাপতিত্বে এসময় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করছেন বিজয়

থাইল্যান্ডে নোঙর করল মার্কিন বিমানবাহী রণতরি

০২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি এক মাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

আপডেটের সময় : ০৮:১১:০৯ পূর্বাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬