নিউইয়র্ক ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পর রোনালদোকে নিয়ে বিশেষ আয়োজন আল নাসরের

  • আপডেটের সময় : ০৭:৪৫:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
  • ১৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিয়ের পর প্রথমবার আল নাসরের অনুশীলনে যোগ দিয়েই সতীর্থদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের বিশেষ আয়োজন যেন তার নতুন জীবনের উদযাপনকেই আরও রঙিন করে তুললো।

গত ১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে ঘরোয়া আয়োজনে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোনালদো। জীবনের নতুন অধ্যায় শুরু করার মাত্র দুই দিন পরই তিনি ফিরে আসেন আল নাসরের অনুশীলনে। আর সেখানেই অপেক্ষা করছিল সতীর্থ ও কোচ অ্যাঞ্জে পোস্তেকোগলুর পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা।

আল নাসরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নতুন মৌসুম সামনে রেখে খেলোয়াড়দের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন কোচ পোস্তেকোগলু। এরপর দলের অধিনায়ক রোনালদোকে অভিনন্দন জানাতেই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো চারপাশ। হাসিমুখে মাথা নত করে সতীর্থদের শুভেচ্ছা গ্রহণ করেন পর্তুগিজ তারকা। এদিন নতুন হেয়ারস্টাইলেও নজর কাড়েন তিনি।

প্রায় এক দশকের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রোনালদো ও জর্জিনা। তাদের পারিবারিক এই আয়োজনে উপস্থিত ছিল পাঁচ সন্তানও। বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকার বিয়ে ঘিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জল্পনা থাকলেও বাস্তবে এটি ছিল একান্তই সীমিত পরিসরের পারিবারিক আয়োজন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিয়ের পর রোনালদোকে নিয়ে বিশেষ আয়োজন আল নাসরের

আপডেটের সময় : ০৭:৪৫:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬