নিউইয়র্ক ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের ক্ষত এখনও ভুলতে পারছেন না এমবাপ্পে

  • আপডেটের সময় : ০৭:৫৫:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

হট ফেভারিট তকমা নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু করেছিল ফ্রান্স। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মও করে তারা। তবে সেমিফাইনালে স্পেনের বিপক্ষে হেরে শেষ হয় তাদের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপ শেষ হওয়ার ৮ দিন পর সমর্থকদের উদ্দেশে একটি আবেঘন খোলা চিঠি প্রকাশ করেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

চিঠির শুরুতেই বিশ্বকাপের হতাশার কথা উল্লেখ করে এমবাপ্পে লেখেন, ‘আমরা দলের জন্য কোনো ট্রফি ঘরে নিয়ে আসতে পারিনি। এটা কষ্টের, এবং কিছুদিন এই কষ্টটা থাকবেই; এ নিয়ে আমি আপনাদের কাছে মিথ্যে বলবো না।’বিশ্বকাপে ১০ গোল আর ৪ অ্যাসিস্ট নিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপ্পে। গোল্ডেন বুট জিতলেও সেটিকে পূর্ণতা দিতে পারেননি বলে আক্ষেপ করেন ফ্রান্সের এই অধিনায়ক। তিনি লেখেন, ‘শীর্ষ গোলদাতার পুরস্কার পেয়ে আমি গর্বিত। কিন্তু ট্রফিটাও যদি আমাদের হতো, তাহলে অনুভূতিটা আরও সুন্দর হতো।’

তিনি আরও লেখেন, ‘হয়তো আমরা আপনাদের আরও সুন্দর একটি সমাপ্তি উপহার দিতে পারিনি। তবে গল্পের শেষটা আমরা সবসময় বেছে নিতে পারি না, কিন্তু কতটা উজাড় করে দেব, সেটা আমাদের হাতেই থাকে। আর আমরা সর্বস্ব দিয়েছি।’

এই অর্জনের কৃতিত্ব একা নিজের নয় বলেও স্পষ্ট করেন ফরাসি তারকা। সতীর্থদের উদ্দেশে এমবাপ্পে লেখেন, ‘তাদের পরিশ্রম, দৌড়, পাস আর দলীয় চেতনা ছাড়া আমি এতগুলো গোল করতে পারতাম না। এই পুরস্কার পুরো দলের।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফরাসি অধিনায়ক লেখেন, ‘আপনারা গভীর রাত পর্যন্ত জেগে আমাদের খেলা দেখেছেন। বাড়িতে, রেস্তোরাঁয়, বন্ধু বা পরিবারের সঙ্গে একসঙ্গে বসে আমাদের সমর্থন করেছেন। সবচেয়ে কঠিন সময়েও আমাদের ছেড়ে যাননি। এই গল্প শুধু মাঠের ১১ জনের নয়, লাখো সমর্থকের হাত ধরেই লেখা হয়েছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্বকাপের ক্ষত এখনও ভুলতে পারছেন না এমবাপ্পে

আপডেটের সময় : ০৭:৫৫:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬