নিউইয়র্ক ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে

  • আপডেটের সময় : ০৮:১১:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রকাশিত আরেকটি তারকা তালিকার শীর্ষে উঠে এসেছেন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এতে সবচেয়ে দ্রুততম খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। 

স্পেনের কাছে সেমিফাইনালে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ফ্রান্স। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ গোলে হারলেও জোড়া গোল করেন এমবাপে। সেই দুই গোলেই টুর্নামেন্টে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ, ফলে গোল্ডেন বুট নিশ্চিত হয় এই তারকার।

বিশ্বকাপে মোট ২২ গোল করে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনেও উঠে এসেছেন। এবার ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রকাশিত আরেকটি ক্যাটাগরিতেও এক নম্বরে জায়গা করে নিলেন এই ফরাসি তারকা।

ঘণ্টায় ৩৭.৬১ কিলোমিটার গতিতে দৌড়ে টুর্নামেন্টের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হয়েছেন এমবাপে। সুইডেনের অ্যান্থনি এলাঙ্গাকে পেছনে ফেলেছেন তিনি, যার গতি ছিল ঘণ্টায় ৩৭.১৬ কিলোমিটার। নেদারল্যান্ডসের মিকি ফন দে ফেন ঘণ্টায় ৩৬.৭৭ কিলোমিটার গতিতে দৌড়ে এই তালিকায় তিনে। 

শীর্ষ দশে এমবাপে ছাড়াও  ফ্রান্সের আরও দুজন আছেন। ব্র্যাডলি বার্কোলা ঘণ্টায় ৩৬.৩২ কিলোমিটার দৌড়ে সাতে। ঘণ্টায় ৩৬.১৭ কিলোমিটার গতিতে দৌড়ে থিও হার্নান্দেজ নবম স্থানে।

অস্ট্রেলিয়ার জর্ডান বস ঘণ্টায় ৩৬.৬৭ কিলোমিটার গতি তুলে চতুর্থ। ম্যানসিটির স্ট্রাইকার আর্লিং হালান্ডের সবচেয়ে দ্রুতগতির দৌড় ছিল ঘণ্টায় ৩৬.৫২ কিলোমিটার। তিনি এই তালিকায় পঞ্চম স্থানে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

চীনের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জিতলেন ডেলিভারিম্যান কবি ওয়াং জিবিং 

মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

২৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে

আপডেটের সময় : ০৮:১১:২৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬