নিউইয়র্ক ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবি, পিটিশনে ৭০ লাখের বেশি মানুষের সই

  • আপডেটের সময় : ০৫:০৪:১৯ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে রেফারিরা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে এমন অভিযোগ এনে আলবিসেলেস্তেদের টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবি উঠেছে। আর এই দাবিতে খোলা একটি অনলাইন পিটিশনে ইতোমধ্যে সই করেছেন ৭০ লাখেরও বেশি মানুষ!

চলমান বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দেওয়ার দাবি জানিয়ে সম্প্রতি ‘argentinaout.com’ নামের একটি ওয়েবসাইটে এই পিটিশনটি চালু করা হয়। মুহূর্তেই তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

পিটিশনটির আয়োজকদের দাবি, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ম্যাচ অফিশিয়ালরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আর্জেন্টিনা ও তাদের অধিনায়ক লিওনেল মেসিকে সুবিধা পাইয়ে দিচ্ছেন।

পিটিশনে লেখা হয়েছে, ‘ফিফা এবং রেফারিরা যে লিওনেল মেসি ও আর্জেন্টিনার দিকে পক্ষপাতিত্ব করছে, তা একেবারেই স্পষ্ট। বিজয়ী কে হবে তা যদি আগেই ঠিক করা থাকে, তাহলে বাকি বিশ্ব কেন প্রতিযোগিতা করবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হোক এবং বাকিদের ন্যায্য সুযোগ দেওয়া হোক।’

তবে বাড়তি সুবিধা পাওয়ার দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার দাবি, ভিএআরের এই আধুনিক যুগে রেফারিদের পক্ষপাতিত্ব বা ম্যাচ পাতানোর মতো ঘটনা ঘটানো একেবারেই অসম্ভব।

মূলত এক সপ্তাহ আগের একটি রোমাঞ্চকর ম্যাচকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মিশরের বিপক্ষে প্রথমার্ধে লিওনেল মেসি পেনাল্টি মিস করার পর ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

তবে ম্যাচের শেষ ১৩ মিনিটে অবিশ্বাস্যভাবে ৩টি গোল দিয়ে দারুণ এক জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। এই জয়ে আলবিসেলেস্তেরা শেষ আটে জায়গা করে নিলেও, ম্যাচটিতে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মিশর। এই ফলকে ‘ঘোর অন্যায়’ বলেও মন্তব্য করে তারা। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবি, পিটিশনে ৭০ লাখের বেশি মানুষের সই

আপডেটের সময় : ০৫:০৪:১৯ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬