নিউইয়র্ক ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেশি বয়সী হিসেবে গোলের রেকর্ড গড়লেন লুকা মদ্রিচ

  • আপডেটের সময় : ০১:১৩:৩৩ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। ৪১ বছর বয়সেও যেন থামার কোনো নাম নেই তার। দলের প্রথম ম্যাচেই সবচেয়ে বেশি বয়সী হিসেবে গোলের রেকর্ডও গড়লেন তিনি। আর এরই মাধ্যমে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করল ক্রোয়েশিয়া।

চেকিয়ার বিপক্ষে ম্যাচের ৪৭ মিনিটে বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের দারুণ শটে গোল করেন মদরিচ। এই গোলের মাধ্যমে ৪১ বছর ১৭ দিন বয়সে ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি গড়েছেন তিনি।২০২৪ সালের জুনে প্রথমবার ক্রোয়েশিয়ার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন মদরিচ।

ইউরো ২০২৪-এ ইতালির বিপক্ষে ম্যাচে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ২৮৯ দিন। সেদিন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতাও হয়েছিলেন তিনি।মদরিচের আগে ক্রোয়েশিয়ার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা ছিলেন নিকো কোভাচ। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে কাজাখস্তানের বিপক্ষে যখন কোভাচ গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ৩৬ বছর ১০ মাস ২২ দিন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বেশি বয়সী হিসেবে গোলের রেকর্ড গড়লেন লুকা মদ্রিচ

আপডেটের সময় : ০১:১৩:৩৩ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬