নিউইয়র্ক ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যয় না কমিয়েই কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনালের প্রস্তাবে সায়

  • আপডেটের সময় : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এক মাস আগে ফেরত যাওয়া কুতুবজোমে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব এবার ব্যয় অপরিবর্তিত রেখেই অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গতকাল বৃহস্পতিবার কমিটির ৫৩তম সভায় কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে টার্মিনাল স্থাপনে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) জমা দেওয়া দর অনুমোদনের সুপারিশ করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে ১৫ ও ২০ বছর মেয়াদি চুক্তির দুটি বিকল্প রয়েছে। সিদ্ধান্তপত্রে ১৫ বছরের ক্রয়মূল্য প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা এবং ২০ বছরের ক্রয়মূল্য প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা দেখানো হয়েছে। গত ১৩ অক্টোবরের বৈঠকেও একই অঙ্কে প্রস্তাবটি তোলা হয়েছিল। সেদিন কমিটির সায় না পাওয়ায় জ্বালানি বিভাগ প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়। এর আগে ২৮ জুলাই অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (জিটুজি) পদ্ধতিতে টার্মিনালটি স্থাপনে নীতিগত অনুমোদন দিয়েছিল।

মেয়াদ বাড়ালে দৈনিক ফি কমবে, মোট দায় বাড়বে

জ্বালানি বিভাগের দরকষাকষির হিসাব অনুযায়ী, ১৫ বছরের চুক্তিতে দৈনিক ফি ৩ লাখ ৪২ হাজার ডলার। পুরো মেয়াদে পরিশোধ করতে হবে প্রায় ২৩ হাজার ৩১ কোটি টাকা। ২০ বছরের চুক্তিতে দৈনিক ফি কমে দাঁড়াবে ৩ লাখ ২৯ হাজার ডলারে, তবে পুরো মেয়াদে পরিশোধ করতে হবে প্রায় ২৯ হাজার ৫৪১ কোটি টাকা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে এ হিসাব করা হয়েছে। দীর্ঘ মেয়াদের বিকল্পে দৈনিক ফি ১৩ হাজার ডলার কমলেও মোট পরিশোধ প্রায় ৬ হাজার ৫১০ কোটি টাকা বাড়বে। ভবিষ্যতের পরিশোধকে বর্তমান মূল্যে হিসাব করলে দুই বিকল্পের ব্যবধান প্রায় ৮৩৭ কোটি টাকা।

পেট্রোবাংলা সূত্রে জানা যায়, বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য দৈনিক ২ লাখ ৫৪ হাজার ডলার এবং সামিটের টার্মিনালের জন্য ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার ব্যয় হয়। সে হিসাবে সিএনইইর ১৫ বছর মেয়াদি প্রস্তাবের দৈনিক ফি বিদ্যমান দুই টার্মিনালের চেয়ে প্রায় ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি। বেশি ফির কারণ হিসেবে এফএসআরইউর বৈশ্বিক চাহিদা, নির্মাণসামগ্রীর দাম এবং দ্রুত স্থাপনের সময়সীমার যুক্তি দেখানো হয়েছে। সিএনইইর প্রস্তাবে ২০২৮ সালের মধ্যে টার্মিনালটি চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

দৈনিক ৬০ কোটি ঘনফুট সরবরাহের সক্ষমতা

সিএনইইর প্রস্তাবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে (এলএনজি) আবার গ্যাসে রূপান্তরের দৈনিক সক্ষমতা ধরা হয়েছে ৬০ কোটি ঘনফুট। সর্বোচ্চ সক্ষমতা ধরা হয়েছে ৭৫ কোটি ঘনফুট। দরকষাকষি কমিটি ২০১৬ সালে নির্মিত ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার এলএনজি ধারণক্ষমতার একটি জাহাজ ব্যবহারের সুপারিশ করেছে। বিদ্যমান দুই টার্মিনালের প্রতিটির ধারণক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। জ্বালানি বিভাগের হিসাবে, বড় জাহাজে একবারে বেশি এলএনজি আনার সুযোগ থাকায় আমদানি ব্যয় কিছুটা কমতে পারে।

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪০০ কোটি ঘনফুট। বর্তমানে সাধারণত দেশীয় উত্পাদন ও আমদানিকৃত এলএনজি মিলিয়ে সরবরাহ হয় প্রায় ২৭০ কোটি ঘনফুট। দৈনিক ঘাটতি প্রায় ১৩০ কোটি ঘনফুট। মহেশখালীতে চালু থাকা এক্সিলারেট ও সামিটের এলএনজি টার্মিনালের দৈনিক পুনরায় গ্যাসীকরণের সক্ষমতা যথাক্রমে ৬০ ও ৫০ কোটি ঘনফুট। এর কোনো একটি কারিগরি ত্রুটি বা রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আশঙ্কাজনক হারে কমে যায়। গ্যাস ঘাটতি তীব্র হলে শিল্পে, বাণিজ্যে ও বাসাবাড়িতে সংকট ও হয়রানি বাড়ে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইউক্রেনকে দনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ব্যয় না কমিয়েই কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনালের প্রস্তাবে সায়

আপডেটের সময় : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬