নিউইয়র্ক ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি

  • আপডেটের সময় : ০৩:৩২:৩০ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নভেম্বর উইন্ডোতে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্রাজিল। জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে সেলেসাওরা। বিশ্বকাপের শেষ ৩২–এ এই জাপানকে ২-১ গোলে হারিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার ভিনিসিয়ুস-গুইমারেসদের হারিয়ে প্রতিশোধ নিলো জাপান। এমন হারের পর তোপের মুখে পড়েছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। পদত্যাগ করে ইতালিয়ান এই কোচকে ক্লাবে ফিরে যেতে বলেছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোমারিও।

জাপানের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আনচেলত্তিকে নিয়ে ক্ষোভ উগরে দেন রোমারিও। তিনি লিখেছেন, ‘আনচেলত্তি, যথেষ্ট হয়েছে! ব্যাগ গুছিয়ে চলে যান! আর নিতে পারছি না আমরা। আপনার ক্যারিয়ার নিয়ে কারও প্রশ্ন নেই। বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা কোচ আপনি। তবে ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের জন্য সঠিক ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেননি।’

এরপর ব্রাজিলের ফুটবলপ্রধান সভাপতি সামির দাউদের উদ্দেশে বার্তা দিয়েছেন রোমারিও। সিবিএফ সভাপতিকে সাহসী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘সামির, তুমি তরুণ, ব্রাজিলিয়ান। আমি বিশ্বাস করি, আমাদের ফুটবলের ভালো চাও। এখন সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখানোর সময় এসেছে। আনচেলত্তিকে বরখাস্ত করো!’

dhakapost

রোমারিও আরও লিখেছেন, ‘জাতীয় দলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আমরা অনেকবারই বিব্রত হয়েছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নিতে পারি না। পদক্ষেপ নেওয়ার সময় এখনই।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে  শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

ইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি

আপডেটের সময় : ০৩:৩২:৩০ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬