নিউইয়র্ক ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর না থাকা বড় হারের কারণ, মানতে নারাজ পর্তুগালের কোচ

  • আপডেটের সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারকে ছাড়া প্রথমবার খেলতে নেমে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পর্তুগাল। শনিবার (১৪ নভেম্বর) ডেনমার্কের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে তারা। 

ডেনমার্কের বিপক্ষে বড় হারের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতিকে দায়ী করতে রাজি নন পর্তুগালের প্রধান কোচ হোর্হে জেসুস। তিনি বলেন, ‘মানুষ তাকে (রোনালদো) মিস করে। জাতীয় দলের হয়ে ২৩ বছরে ক্রিস দেশের জন্য যা দিয়েছেন, তা তারা ভুলে যায়নি। কিন্তু এখন আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই।’

রোনালদোর অভাব নিয়ে প্রশ্নের জবাবে হোর্হে জেসুস বলেন, ‘কিসের অভাব? তিনি যদি আর জাতীয় দলে না খেলে, তাহলে ঠিক কিসের অভাব আমরা অনুভব করছি? শুধু আমার সঙ্গ দেওয়ার জন্য কেউ একজন থাকলে সেটা আলাদা কথা। তিনি তো আর খেলে না, এখানে নেই, নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’

পর্তুগালের এমন হারের জন্য প্রস্তুত ছিলেন না বলেও জানিয়েছেন জেসুস। তিনি বলেন, ‘কেউই সন্তুষ্ট নয়, কেউই খুশি নয়। এখানে হারতে হতে পারে, এমন সম্ভাবনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। ৪-১ গোলে হারবো, সেটা তো আরও ভাবিনি।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে  শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

ইসরায়েলি হামলায় রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

১৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রোনালদোর না থাকা বড় হারের কারণ, মানতে নারাজ পর্তুগালের কোচ

আপডেটের সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ণ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬