নিউইয়র্ক ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নেই মেসি

  • আপডেটের সময় : ০২:৩৫:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অরের ইতিহাসে সেরা বিজয়ী নির্ধারণে আয়োজিত বিশেষ অনলাইন ভোটে লিওনেল মেসির চেয়ে এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি সাড়া পেয়েছে ২০০৮ সালে পর্তুগিজ তারকার ব্যালন ডি’অর জয়ের মৌসুম। এখন পর্যন্ত প্রায় ৬২ শতাংশ ভোট নিয়ে শীর্ষে রয়েছে রোনালদোর সেই সাফল্যের বছর।

ব্যালন ডি’অরের অফিশিয়াল প্ল্যাটফর্মে চলতি অক্টোবরের শুরুতে এই ভোটাভুটি শুরু হয়। প্যারিসের স্থানীয় সময় আগামী ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবেন সমর্থকেরা। এতে ফুটবল ইতিহাসের ১০ কিংবদন্তি খেলোয়াড়ের ব্যালন ডি’অরজয়ী বিভিন্ন মৌসুমের মধ্য থেকে নিজেদের পছন্দের একটি বেছে নিতে পারছেন তারা। 

তালিকায় মেসি ও রোনালদো ছাড়াও রয়েছেন রোনালদো নাজারিও, মার্কো ফান বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হাইন্ৎস রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেদো দি স্তেফানো।

এই ভোটের বিশেষ দিক হলো, প্রতিবার ভোট দিতে খরচ হচ্ছে এক ইউরো। এর বিনিময়ে ভোটাররা চলতি বছরের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতে অংশ নিতে পারছেন। পাশাপাশি ট্রফির একটি বিশেষ ছবিও ডাউনলোড করার সুযোগ রয়েছে। একজন সমর্থক চাইলে একাধিকবার ভোট দিতে পারবেন, এমনকি একই মৌসুমের পক্ষেও বারবার ভোট দেওয়া যাবে। ভোটের বর্তমান শতাংশও দেখা যাচ্ছে প্ল্যাটফর্মটিতে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পাওয়া প্রথম ব্যালন ডি’অরজয়ী মৌসুমটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পেয়েছে। প্রায় ৬২ শতাংশ সমর্থক এই মৌসুমের পক্ষে ভোট দিয়েছেন। পরবর্তী সময়ে ক্যারিয়ারে মোট পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন পর্তুগিজ এই মহাতারকা।

অন্যদিকে, মেসির ২০১২ সালের ঐতিহাসিক মৌসুমটি পেয়েছে প্রায় ১৩ শতাংশ ভোট। ওই বছর বার্সেলোনার হয়ে ৬৯ ম্যাচে ৯১ গোল করে নতুন রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন তারকা। একই সঙ্গে টানা চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতে অনন্য কীর্তি গড়েন তিনি। তবে মেসির আটটি ব্যালন ডি’অরজয়ী মৌসুমের মধ্যে ভোট ভাগ হয়ে যাওয়ায় তার কোনো একটি মৌসুম অন্যদের তুলনায় পিছিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মেসির ২০২৩ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুমটি পেয়েছে প্রায় ৯ শতাংশ ভোট। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর ওই বছর অষ্টমবারের মতো এই পুরস্কার জেতেন তিনি। সে সময় পিএসজির হয়ে ৪১ ম্যাচে ২১ গোল করার পাশাপাশি ২০টি অ্যাসিস্ট করেছিলেন মেসি। ক্লাবটির হয়ে জিতেছিলেন লিগ ওয়ান ও ফরাসি সুপার কাপও।

ভোটের তালিকায় রোনালদোর ২০০৭ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম পেয়েছে প্রায় ৭ শতাংশ ভোট। অন্যদিকে, ২০১৬ সালের মৌসুমের পক্ষে ভোট পড়েছে প্রায় ২ শতাংশ। বাকি মৌসুমগুলোর কোনোটি এক শতাংশের বেশি ভোট পায়নি, আবার কয়েকটির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভোটের হারও দেখা যায়নি।

এদিকে, ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যেও এগিয়ে যাচ্ছেন মেসি ও রোনালদো। পরিসংখ্যান অনুযায়ী, মেসি ১,১৮০ ম্যাচে ৯৩৬ গোল করেছেন। অন্যদিকে, রোনালদোর গোলসংখ্যা ১,৩৪০ ম্যাচে ৯৮১।

ভোটের ফলাফল অনুযায়ী, আপাতত রোনালদোর ২০০৮ সালের মৌসুমটি সমর্থকদের পছন্দে এগিয়ে থাকলেও মেসির বিভিন্ন ব্যালন ডি’অরজয়ী বছরগুলোতেও ভোট পড়ছে। ২৭ অক্টোবর পর্যন্ত ভোট চলায় শেষ পর্যন্ত ব্যবধান কতটা বদলায়, সেটিই এখন দেখার বিষয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০

১৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নেই মেসি

আপডেটের সময় : ০২:৩৫:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬