নিউইয়র্ক ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে ফিলিস্তিনপন্থি লুলা জেতার পর ট্রাম্প বললেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে

  • আপডেটের সময় : ১২:৪৮:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্রাজিলের সাম্প্রতিক দুই ধাপের প্রেসিডেন্ট নির্বাচনকে ‘কারচুপি’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৬ অক্টোবর) মিসিসিপির করিন্থে এক নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোনো তথ্যপ্রমাণ ছাড়াই এই মন্তব্য করেন।

রোববারের রানঅফ নির্বাচনে লুইস ইনাসিও লুলা দা সিলভা ৫১.৭৯ শতাংশ বা ৬ কোটি ৪০ লাখেরও বেশি ভোট পেয়ে সিনেটর ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করেন। এর মাধ্যমে লুলা চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন।

সাংবাদিকরা নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করলে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বেশ, এটা আমার কাছে ভয়াবহ মনে হয়েছে। আমি ভেবেছিলাম এটা দেখতে ভয়াবহ।’ তিনি আরও যোগ করেন, ‘সত্যি বলতে এটি আরেকটি কারচুপির নির্বাচন বলে মনে হয়েছে।’

ট্রাম্প মনে করেন, নির্বাচন অবশ্যই বিতর্কহীন হওয়া উচিত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্রাজিলের এই ভোট একটি নেতিবাচক চিত্র তুলে ধরেছে। তিনি বলেন, ‘নির্বাচন অবশ্যই অকাট্য হতে হবে এবং আমার কাছে এটি অত্যন্ত বাজে মনে হয়েছে।’

নিজের নিরপেক্ষতা বজায় রেখে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বলেন, ‘আমি নির্বাচনটি দেখেছি। এটি দেখতে খুবই, খুবই দুর্নীতিগ্রস্ত এবং ভয়াবহ লেগেছে।’

লুলার সঙ্গে নিজের সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি ব্রাজিল চালাচ্ছি না। আমি যুক্তরাষ্ট্র চালাচ্ছি। আমি লুলাকে পছন্দ করি। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক… তবে যে সম্প্রসারণ দেওয়া হয়েছিল তা খুব অদ্ভুত ছিল।’

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

ব্রাজিলে ফিলিস্তিনপন্থি লুলা জেতার পর ট্রাম্প বললেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ব্রাজিলে ফিলিস্তিনপন্থি লুলা জেতার পর ট্রাম্প বললেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে

আপডেটের সময় : ১২:৪৮:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬