নিউইয়র্ক ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : ১১:২২:০১ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজের পেছনে ইউসুফের বাসা থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী কবীর হোসেনের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতর থেকে ছিটকিনি লাগানো দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওমানপ্রবাসী উজ্জ্বল হোসেন ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন। সেখানে তার স্ত্রী ও সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে বসবাস করতেন। কবীর ওই বাসার গৃহশিক্ষক ছিলেন। তিনি প্রায় দুই বছর ধরে সেখানে গৃহশিক্ষকতা করছিলেন। উজ্জ্বল হোসেন চার বছর ধরে ওমানে অবস্থান করছেন।

কবীরের মা জোসনা বেগম অভিযোগ করেন, তার ছেলে বাড়িতে গেলে ফোন করে তাকে বাসায় নিয়ে আসতেন প্রবাসীর স্ত্রী শিরিনা আক্তার। তার দাবি, প্রবাসীর স্ত্রীর কারণেই তার ছেলে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। ঘটনাস্থলেই প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভাড়া বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ১১:২২:০১ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬