নিউইয়র্ক ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত পাকিস্তান: হেসন

  • আপডেটের সময় : ০২:৫৮:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত পাকিস্তান। কিন্তু এ জন্য তাদেরকে এখনো কিছুটা ঘাটতি পূরণ করতে হবে বলে স্বীকার করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মাইক হেসন। যদিও সেমিফাইনালের সম্ভাব্য এই লড়াইয়ের আগে পাকিস্তানকে কোয়ার্টার ফাইনাল টপকাতে হবে, যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে সহজ দলকেই পাচ্ছে।

ভারতের পুরুষ দল টানা দুটি বিশ্বকাপ জিতেছে এবং এশিয়ান গেমসেও তারা বর্তমান চ্যাম্পিয়ন। গত বছরের মে মাসে হেসন পাকিস্তানের দায়িত্ব নেওয়ার পর থেকে ২০২৫ সালের এশিয়া কাপে তিনবার এবং চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার ভারতের কাছে হেরেছে পাকিস্তান।

দলের জাপান যাত্রার আগে করাচিতে হেসন বলেন, “এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারতই মানদণ্ড। তাদের পর্যায়ে পৌঁছানোই আমাদের চ্যালেঞ্জ।”

জাপানে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এশিয়ান গেমসে এখন পর্যন্ত পাকিস্তান ও ভারত কখনো মুখোমুখি হয়নি। তবে ১ অক্টোবর নাগোয়ায় সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত বছরের দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রসঙ্গ টেনে হেসন বলেন, “আমরা যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। ভারতের বিপক্ষে খেলার সুযোগ পেলে আমরা অবশ্যই তাদের ওপর চাপ সৃষ্টি করবো, যেমনটা এশিয়া কাপের ফাইনালে করেছিলাম।”

পাকিস্তান প্রথমে ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে পুল বি-এর চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে। পুল বি-তে রয়েছে হংকং, ওমান ও মালয়েশিয়া। হেসন বলেন, “এখন থেকে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া পর্যন্ত দুই দলেরই অনেক ক্রিকেট খেলতে হবে। তাই আমরা নিজেদের নিয়ে খুব বেশি দূর আগেভাগে ভাবছি না।”

এশিয়ান গেমসের ক্রিকেটে পাকিস্তান এখন পর্যন্ত কোনো পদক জিততে পারেনি। ২০১০ ও ২০২৩ সালে তারা ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরেছে। ২০১৪ সালের আসরে তারা অংশ নেয়নি।

ভারত এশিয়ান গেমসের জন্য পূর্ণশক্তির দল পাঠালেও পাকিস্তান দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রয়েছে। দলের অধিনায়ক ওপেনার সাহিবজাদা ফারহান।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

জাতিসংঘে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’র তীব্র নিন্দা জানালেন স্প্যানিশ প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত পাকিস্তান: হেসন

আপডেটের সময় : ০২:৫৮:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬