নিউইয়র্ক ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে সাহস দিচ্ছেন হামজা

  • আপডেটের সময় : ০২:৫৪:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইন্দোনেশিয়ার জাকার্তায়, ফিফা আসিয়ান কাপ ফুটবলে খেলতে প্রস্তুতি নিচ্ছে। ইংলিশ লিগের ফুটবলার হামজা চৌধুরী গতকাল থেকে পুরোদমে অনুশীলনে যোগ দিয়েছেন। প্রথম দিনেই হামজা তার দলের সব ফুটবলারদের সাহস দিয়েছেন। ভয় না পাওয়ার কথা বলেছেন। 

আসিয়ান কাপ ফুটবলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। সব দলই বাংলাদেশের চেয়ে র‍্যাংকিংয়ে অনেক ওপরে। তিনটা দলের বিপক্ষে জেতা কঠিন। তারপরও কেউ যেন মাঠে নামার আগে ভয় না পায়। খেলতে হবে, লড়াই করতে হবে। এমন পরামর্শই দিয়েছেন হামজা।

হামজা হচ্ছেন ইংলিশ লিগের ফুটবলার। তার পরিচিতি নতুন নয়। বাংলাদেশের ফুটবল সমর্থকরা হামজাকে অনেক আগে থেকেই চেনেন। বাংলাদেশের জার্সি গায়ে খেলার আগে থেকেই হামজাকে জানা আছে এ দেশের ফুটবল ভক্তদের। হামজা ইউরোপের বাঘা বাঘা সব ফুটবলারের বিপক্ষে খেলেছেন। কিন্তু সেই হিসাবে বাংলাদেশের জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিনরা নিজের মাঠের বাইরে অন্য কোনো দেশের লিগে খেলার সুযোগ পান না, ডাকও পান না। 

হামজা চৌধুরী আর বাংলাদেশের ক্লাব ফুটবলের খেলোয়াড়দের পার্থক্য আকাশ-পাতাল। অথচ হামজার মধ্যে এক ফোটাও অহংবোধ নেই। বড় মানুষের পরিচয় দেন সব সময়। কখনোই তার জন্য আলাদা কিছু চাওয়া থাকে না। সবার মধ্যে সমান হয়ে থাকেন হামজা। এই ফুটবলার বাংলাদেশ দলের অনুশীলনে নেমে সবাইকে অভয় দিয়েছেন। ‘সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াকে ভয় পেতে আসিনি। তারা অনেক ওপরের দল। আমরা ভয় পাচ্ছি না, বললেন হামজা। তার এই একটা কথা দলের অন্য ফুটবলারদের বুকটা ভরিয়ে দিয়েছে, সাহস দিয়েছে।

জেতার চেয়েও বড় কথা হচ্ছে ভালো খেলা উপহার দেওয়া। হামজা চৌধুরী বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে এখানে যত বেশি পয়েন্ট পাওয়া। প্রতিপক্ষকে ভয় না পেয়ে যত বেশি পয়েন্ট পাওয়া যায়। আমরা তো জানি আমাদের সামর্থ্য কোথায় রয়েছে।’ এখানে ম্যাচ ড্র করা বুঝায়, জয়ের কথাও বুঝায়। শেফিল্ডে খেলা হামজা আসিয়ান কাপ ফুটবলের পোস্টারবয়। সবচেয়ে বড় আকর্ষণ।

আসিয়ান কাপ ফুটবলে যেসব দল রয়েছে তাদের কাছ থেকে নাকি অনেক কিছু শেখার আছে। বিনয়ী হামজা এভাবেই কথা বলেন। তিনি যেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার চেয়ে আকাশছোঁয়া উচ্চতায় থাকা ইউরোপের ফুটবল দলের বিপক্ষে খেলছেন সেটাকে কথার কথায় উদাহরণ দেননি। হামজা ভালো ফুটবলার। তার প্রতি আস্থার কমতি নেই। কিন্তু বাংলাদেশের ফুটবলে যারা রয়েছেন, তারা তো হামজার সঙ্গে পাল্লা দিয়ে খেলতে পারেন না। আসিয়ান কাপ ফুটবলে এবার হয়তো ভালো কিছু দেখা যাবে। আগামীকাল বিকাল ৩টায় আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের প্রথম খেলা মালয়েশিয়ার বিপক্ষে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

জাতিসংঘে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’র তীব্র নিন্দা জানালেন স্প্যানিশ প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সবাইকে সাহস দিচ্ছেন হামজা

আপডেটের সময় : ০২:৫৪:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬