নিউইয়র্ক ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের নাম প্রত্যাহার, আসিয়ান কাপে খেলার পথে বাংলাদেশ

  • আপডেটের সময় : ০৭:৪৯:০১ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান কাপে অংশ নেওয়ার পথে বাংলাদেশ। এই টুর্নামেন্ট থেকে ভারত নাম প্রত্যাহার করায় শেষ মুহূর্তে আমন্ত্রণ পেয়েছে লাল-সবুজের দেশটি। শুক্রবার (১৪ আগস্ট) বিকালে বাফুফের জাতীয় দল কমিটির এক বিশেষ সভায় আসিয়ান টুর্নামেন্টে খেলার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন সবাই।

এখন ফিফার নিশ্চয়তার অপেক্ষা।আসিয়ান কাপে বাংলাদেশ প্রথমে খেলার আমন্ত্রণ পায়নি। ভারত আগে থেকেই ছিল। অন্য দল নাম প্রত্যাহার করায় পাকিস্তান সুযোগ পায়। বাংলাদেশ কেন খেলতে পারছে না- এ নিয়ে সমালোচনা হয়েছে অনেক। 

আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচে মনোযোগ দেওয়ায় আসিয়ান থেকে নাম প্রত্যাহার করেছে তারা। ভারত নাম প্রত্যাহার করায় সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান কাপে অংশগ্রহণের জন্য দলগুলো অর্থ পাবে। যাতায়াত ও আবাসন সকল খরচই আয়োজকরা বহন করবে। তাই বাফুফের তেমন কোনো খরচ হচ্ছে না। জাতীয় দল কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারত না থাকায় আসিয়ান কাপে ‘এ’ গ্রুপে থাকতে পারে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারতের নাম প্রত্যাহার, আসিয়ান কাপে খেলার পথে বাংলাদেশ

আপডেটের সময় : ০৭:৪৯:০১ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬