নিউইয়র্ক ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল

  • আপডেটের সময় : ০৭:২১:২৬ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান পোস্টার বয় ভিনিসিয়ুস জুনিয়রকে সান্তিয়াগো বার্নাব্যু থেকে ছিনিয়ে আনতে এবার সব শক্তি ঢেলে দিচ্ছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। ইংলিশ ক্লাবটি তার জন্য রেকর্ড অঙ্কের একটি প্রস্তাব প্রস্তুত করেছে, যা বাস্তবায়িত হলে গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে আলোচিত চুক্তিগুলোর একটি হতে পারে।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে প্রায় ১৪৫ মিলিয়ন ইউরোর একটি আনুষ্ঠানিক প্রস্তাব চূড়ান্ত করেছে আর্সেনাল। এই প্রস্তাব শিগগিরই রিয়াল মাদ্রিদের কাছে পাঠানো হতে পারে।

ক্রীড়া সাংবাদিক ডেভিড অর্নস্টাইনের তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসও প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা নিয়ে আগ্রহ দেখিয়েছেন। ফলে তাকে ধরে রাখতে রিয়াল মাদ্রিদের ওপর চাপ আরও বাড়তে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ভিনিসিয়ুসের প্রতিনিধি প্রতিষ্ঠান ‘রক নেশন’-এর সঙ্গে প্রাথমিক পর্যায়ে ইতিবাচক আলোচনা করেছে আর্সেনাল। দ্য সান জানিয়েছে, ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে আনতে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক প্রস্তাব দিতেও প্রস্তুত মিকেল আর্তেতার দল।

বর্তমানে ভিনিসিয়ুসের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির মেয়াদ ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। তবে নতুন চুক্তির বিষয়ে ক্লাবের দেওয়া প্রস্তাবে এখনও সাড়া দেননি তিনি। এতে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

এ অবস্থায় রিয়াল মাদ্রিদের সামনে দুটি পথ খোলা রয়েছে—আর্সেনালের প্রস্তাব বিবেচনা করা অথবা ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা। তা না হলে ভবিষ্যতে তাকে বিনা ট্রান্সফার ফিতে হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে।

এখন দেখার বিষয়, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুসকে কেন্দ্র করে গড়ে ওঠা আক্রমণভাগ অক্ষুণ্ন রাখতে রিয়াল মাদ্রিদ ব্রাজিলিয়ান তারকাকে ধরে রাখতে সক্ষম হয় কি না, নাকি আর্সেনাল দলবদলের বাজারে বড় চমক দেখাতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল

আপডেটের সময় : ০৭:২১:২৬ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬