নিউইয়র্ক ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে কাঁপলো ইসরায়েল, স্থগিত ফ্লাইট

  • আপডেটের সময় : ০১:২২:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ ইসরায়েলের ইলাত অঞ্চলে একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে, এবং নিকটবর্তী রামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বুধবার (১১ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জিওলজিক্যাল সার্ভে অব ইসরায়েলের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৫ এবং এর উপকেন্দ্র ছিল ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা হাইপোসেন্টার মাটির আট কিলোমিটার গভীরে পরিমাপ করা হয়েছে।

ভূমিকম্পের ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে রামন বিমানবন্দরের সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং কম্পনের ফলে সেখানে বেশ কয়েকটি জানালা ভেঙে গেছে।

হোম ফ্রন্ট কমান্ড ইলাত এবং আরাভা অঞ্চলের আশপাশের শহরগুলোর বাসিন্দাদের স্থাপনা থেকে দূরে সরে থাকার নির্দেশ দিয়েছিল।

ভূমিকম্পের পর ইসরায়েল এয়ারপোর্টস অথরিটি (আইএএ) নিরাপত্তার স্বার্থে ‘পরিদর্শন এবং অবকাঠামোগত পরীক্ষা’ করার কথা জানিয়ে রামন বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।

কিছুক্ষণ পর আইএএ এক বিবৃতিতে জানায়, ‘স্ক্যান এবং অবকাঠামোগত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রামন বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি পুনরায় শুরু হয়েছে।’

এদিকে আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড বুধবার উল্লেখ করেছে যে ২০২৭ সালকে ইতিমধ্যেই ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ হিসেবে মনোনীত করা হয়েছে।

হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে যে তারা ‘বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় হোম ফ্রন্টের প্রস্তুতি জোরদার করার জন্য একটি বিস্তৃত জাতীয় পরিকল্পনা’ এগিয়ে নিচ্ছে।

কমান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘২০২৭ সালকে ভূমিকম্প প্রস্তুতির বছর হিসেবে মনোনীত করা হয়েছে, যে সময়ে কমান্ড ধারাবাহিক প্রশিক্ষণ সেশন এবং মহড়ার নেতৃত্ব দেবে এবং একটি বড় জাতীয় মহড়ার মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।’

সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এই প্রস্তুতি তিনটি প্রধান ক্ষেত্রের ওপর গুরুত্ব দিচ্ছে: প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের প্রস্তুতি জোরদার করা; কমান্ডে জনবল বৃদ্ধি ও অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা উন্নত করা; এবং বড় ধরনের ভূমিকম্পের পরিণতি মোকাবিলায় আইডিএফের প্রস্তুতি শক্তিশালী করা।

উল্লেখ্য, গত বছর কর্মকর্তারা নেসেটের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিবেশ কমিটিকে জানিয়েছিলেন যে বিশ বছরেরও বেশি সময় ধরে সতর্কতা এবং পদ্ধতিগত ঘাটতি তুলে ধরে বারবার রাষ্ট্রীয় নিরীক্ষা হওয়া সত্ত্বেও ইসরায়েল বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় চরমভাবে অপ্রস্তুত রয়ে গেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭

১২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভূমিকম্পে কাঁপলো ইসরায়েল, স্থগিত ফ্লাইট

আপডেটের সময় : ০১:২২:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬