নিউইয়র্ক ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদের আকাশে আরও একটি ড্রোন ধ্বংস করলো সৌদি জোট

  • আপডেটের সময় : ০১:১৯:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলের আকাশে একটি চালকবিহীন বিমান বা ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক সংক্ষিপ্ত বিবৃতিতে ড্রোনটি প্রতিহত করার ঘোষণা দেন, তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি।

এর আগে বৃহস্পতিবার ভোরে সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছিল, ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ সৌদি আরবের মক্কা অঞ্চলের সাবুহাহ গ্রামে আছড়ে পড়েছে।

হুথি বিদ্রোহী গোষ্ঠী এবং সৌদি আরবের মধ্যে চলমান সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটল, যেখানে জোটের পক্ষ থেকে দেশটির বিভিন্ন অংশ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বারবার প্রতিহত করার কথা জানানো হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭

১২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রিয়াদের আকাশে আরও একটি ড্রোন ধ্বংস করলো সৌদি জোট

আপডেটের সময় : ০১:১৯:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬