নিউইয়র্ক ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটারদের বাধা, আগাম সিল ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ জামায়াতের

  • আপডেটের সময় : ১২:১৬:২০ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা, আগেই ভোট হয়ে যাওয়ার ঘটনা, নির্বাচনি এজেন্টদের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা এবং ব্যালট বইয়ের মুড়িতে আগাম সিল ও স্বাক্ষর করে রাখার অভিযোগ করেছে দলটি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবশিষ্ট সময়ের ভোটগ্রহণ নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছে তারা।

গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভোট দিতে গিয়ে আগেই ভোট দেওয়া হয়ে গেছে বলে জানতে পারা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচনি এজেন্টদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার তথ্য তারা পেয়েছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের পরিচয়পত্র না থাকার অভিযোগও রয়েছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় জামায়াত উদ্বিগ্ন বলেও জানান তিনি। তিনি নির্বাচন কমিশন, ঠাকুরগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অবশিষ্ট সময়ের ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সরকার দলীয় শীর্ষ পর্যায় থেকে নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দাবি করার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সরকার গড়তে আরব দলগুলোর সমর্থন লাগবে নেতানিয়াহু ও গাদির

হরমুজে মাইনের আঘাতে ৪ তেলবাহী জাহাজে বিস্ফোরণ

৩০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভোটারদের বাধা, আগাম সিল ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ জামায়াতের

আপডেটের সময় : ১২:১৬:২০ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬