নিউইয়র্ক ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে মাস্কের পরিকল্পনা অনুমোদন, পাঠানো হবে ১০ লাখ স্যাটেলাইট

  • আপডেটের সময় : ১২:৪৮:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের লক্ষ্যে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনমহাকাশে ডেটা সেন্টার স্থাপনে মাস্কের পরিকল্পনা অনুমোদন, পাঠানো হবে ১০ লাখ স্যাটেলাইটস কমিশন (এফসিসি)। বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির এ প্রস্তাবে অনুমোদন দেয় সংস্থাটি। এসব স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে থেকেই তথ্য প্রক্রিয়াকরণের কাজ করবে। যুক্তরাষ্ট্রে এ ধরনের পরিকল্পনার ক্ষেত্রে এটিই প্রথম অনুমোদন।

এফসিসি জানিয়েছে, স্পেসএক্সের প্রস্তাবিত ‘স্টারমাইন্ড’ নামের স্যাটেলাইটগুলো মূলত কম্পিউট মডিউল হিসেবে কাজ করবে। এগুলোর মাধ্যমে মহাকাশেই তথ্য প্রক্রিয়াকরণ করা হবে। সংস্থাটির মতে, এই উদ্যোগ মানবসভ্যতাকে ‘কার্দাশেভ টাইপ-২ সভ্যতার’ আরও কাছাকাছি নিয়ে যেতে পারে। এ ধরনের সভ্যতা সূর্যের সম্পূর্ণ শক্তি কাজে লাগাতে সক্ষম।

এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বকে সুপার ইন্টেলিজেন্সের যুগে নেতৃত্ব দিচ্ছে।’

পরিকল্পনাটির সমর্থকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে তাল মেলাতে মহাকাশে ডেটা সেন্টার স্থাপন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পৃথিবীতে ডেটা সেন্টার পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। পাশাপাশি এসব কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় অবকাঠামোগত ব্যয়ও অনেক বেশি।

এফসিসিতে জমা দেওয়া আবেদনে স্পেসএক্স বলেছে, মহাকাশে স্থাপিত এসব স্যাটেলাইট প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি ব্যবহার করতে পারবে। এতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমার পাশাপাশি জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়বে। একই সঙ্গে পৃথিবীতে ডেটা সেন্টার পরিচালনার কারণে পরিবেশের ওপর যে চাপ তৈরি হয়, তা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

তবে এ পরিকল্পনা নিয়ে সংশয়ও রয়েছে। সমালোচকদের মতে, মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে। ফলে বাস্তবে এ ধরনের কেন্দ্র নির্মাণ ও পরিচালনা শুরু করতে আরও অনেক সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পৃথিবীতে জমি, বিদ্যুৎ ও পানির চাহিদা কমাতে পারে। তবে এ প্রযুক্তি বাস্তবায়নে প্রকৌশলগত ও অর্থনৈতিক বেশ কিছু বাধা রয়েছে।

প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ডেটা সেন্টারের কম্পিউটিং যন্ত্রপাতি থেকে বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয়। মহাকাশে এসব যন্ত্রপাতি কার্যকরভাবে ঠান্ডা রাখা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এ ছাড়া কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেলে সেগুলোর নিয়ন্ত্রণ কঠিন হবে এবং একটির সঙ্গে অন্যটির সংঘর্ষের ঝুঁকিও বাড়বে।

এফসিসির অনুমোদন অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্পেসএক্সকে স্যাটেলাইট স্থাপনের কাজ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত মোট সংখ্যার অন্তত ১০ শতাংশ বা এক লাখ স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে হবে। আর ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে স্থাপন করতে হবে মোট সংখ্যার ৫০ শতাংশ।

তবে শেষ পর্যন্ত স্পেসএক্স ১০ লাখ স্যাটেলাইটই পাঠাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে পৃথিবীর কক্ষপথে প্রায় ১৭ হাজার স্যাটেলাইট রয়েছে। সাধারণত স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ পরিকল্পনায় নমনীয়তা রাখার জন্য বাস্তবে যতগুলো স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা থাকে, তার চেয়ে বেশি সংখ্যার অনুমোদন চেয়ে থাকে।

এর আগে স্টারলিংক নেটওয়ার্ক চালুর জন্য স্পেসএক্স ৪২ হাজার স্যাটেলাইট স্থাপনের অনুমোদন চেয়েছিল। বর্তমানে এ নেটওয়ার্কের আওতায় মহাকাশে থাকা স্যাটেলাইটের সংখ্যা ১১ হাজারের কিছু বেশি।

স্পেসএক্সের নতুন পরিকল্পনা বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে প্রতিষ্ঠানটির পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট ‘স্টারশিপ’-এর ওপর। রকেটটির উন্নয়নকাজ এখনো চলছে। মহাকাশে বিপুলসংখ্যক স্যাটেলাইট পাঠানোর কাজে এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে স্পেসএক্সের। তবে এ পরিকল্পনার অর্থনৈতিক সাফল্য নির্ভর করবে রকেটটির উৎক্ষেপণ ব্যয় কতটা কমানো সম্ভব হয়, তার ওপর।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে মাস্কের পরিকল্পনা অনুমোদন, পাঠানো হবে ১০ লাখ স্যাটেলাইট

আপডেটের সময় : ১২:৪৮:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬