নিউইয়র্ক ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ লাখ বিদেশি কর্মীকে স্থায়ী বসবাসের সুযোগ দেবে কানাডা

  • আপডেটের সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের জন্য স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন এই পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন।

এ লক্ষ্যে দেশটির বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ১২ নভেম্বর দেশটির অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পরে সোমবার (২৪ নভেম্বর) অভিবাসনবিষয়ক ওয়েবসাইট ইমিগ্রেশন ডট সিএ-তে প্রকাশিত প্রতিবেদনে পরিকল্পনার বিভিন্ন দিক জানানো হয়।

নতুন ব্যবস্থায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির (পিএনপি) মাধ্যমে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়া হবে। এর ফলে কানাডার বিভিন্ন অঞ্চলে আগে থেকেই বসবাস ও কাজ করছেন, এমন বিদেশি কর্মীদের স্থায়ী হওয়ার পথ সহজ হতে পারে।

তবে কতজনকে মনোনয়ন দেওয়া হবে, তা সংশ্লিষ্ট প্রদেশ ও অঞ্চল নিজেদের শ্রমবাজারের চাহিদা বিবেচনা করে নির্ধারণ করবে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে সরকারের।

কারা এই সুযোগ পেতে পারেন?

এই উদ্যোগের মূল লক্ষ্য কানাডায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন এমন বিদেশি কর্মীরা। স্থানীয় শ্রমবাজারে যেসব কর্মীর চাহিদা রয়েছে এবং যারা প্রাদেশিক মনোনয়ন বা অন্য কোনো স্থায়ী বসবাসের কর্মসূচির শর্ত পূরণ করতে পারবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।

এ ক্ষেত্রে যোগ্য কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন। তবে কানাডায় চাকরি করলেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। এখন পর্যন্ত এ উদ্যোগের আওতায় সবার জন্য প্রযোজ্য নির্দিষ্ট যোগ্যতার তালিকা প্রকাশ করেনি সরকার।

আবেদনের সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

তবে এই তারিখকে সবার জন্য স্থায়ী বসবাসের আবেদন জমা দেওয়ার শেষ সময় হিসেবে বিবেচনা করা যাবে না। কারণ, প্রদেশভেদে মনোনয়ন ও আবেদনপ্রক্রিয়া ভিন্ন। কোথাও আগ্রহপত্রের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়, আবার কোথাও নিয়োগকর্তার সহায়তায় আবেদন নেওয়া হয়।

আগে আবেদনকারীদের জন্যও রয়েছে সুযোগ

নতুন উদ্যোগে স্থায়ী বসবাসের জন্য আবেদন করে অপেক্ষায় থাকা কিছু বিদেশি কর্মীকেও বিবেচনা করা হবে। তাদের মধ্যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তি, কৃষি-খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মী কর্মসূচির আবেদনকারীরা রয়েছেন।

তবে এসব বন্ধ হয়ে যাওয়া কর্মসূচিতে নতুন করে আবেদন গ্রহণ শুরু হচ্ছে না। বরং আগে আবেদন করা যোগ্য ব্যক্তিদের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

কেন এই উদ্যোগ নিয়েছে কানাডা?

কানাডার বিভিন্ন অঞ্চলে দক্ষ কর্মীর ঘাটতি পূরণ এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখা বিদেশি কর্মীদের ধরে রাখাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। আগে থেকেই দেশটিতে বসবাসরত অভিজ্ঞ কর্মীদের স্থায়ী হওয়ার সুযোগ দিলে নিয়োগকর্তারাও দক্ষ কর্মী ধরে রাখতে পারবেন বলে মনে করছে সরকার।

এ ছাড়া ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির আওতায় বার্ষিক অভিবাসন লক্ষ্যমাত্রা ৯২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৯৫ হাজার করা হয়েছে।

২ লাখ মানুষের স্থায়ী বসবাসের পরিকল্পনা

কানাডার বৃহত্তর পরিকল্পনায় ২০২৭ সালে অতিরিক্ত সর্বোচ্চ ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিদেশি কর্মী ও তাদের পরিবারের জন্য ১ লাখ সুযোগ রাখা হয়েছে।

বাকি ১ লাখের মধ্যে হংকংয়ের বাসিন্দাদের জন্য ৩২ হাজার, ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচিতে ১৮ হাজার ৮০০, মানবিক বিবেচনায় যোগ্য আবেদনকারীদের জন্য ১২ হাজার ৬০০ এবং কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের পরিবারের নির্দিষ্ট সদস্যদের জন্য ৪৫ হাজার সুযোগ রাখা হয়েছে।

তবে পুরো উদ্যোগটি এককালীন এবং নির্ধারিত যোগ্যতা পূরণকারী কানাডায় অবস্থানরত ব্যক্তিদের জন্য প্রযোজ্য।

সূত্র: কানাডার সরকারি অভিবাসন বিভাগ

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

১ লাখ বিদেশি কর্মীকে স্থায়ী বসবাসের সুযোগ দেবে কানাডা

আপডেটের সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬