নিউইয়র্ক ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাসিক ভাতা দেওয়ার পরও খেপ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী 

  • আপডেটের সময় : ০৫:১৮:৪৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নেই জাতীয় দলের ব্যস্ততা। নতুন মৌসুম শুরুর আগে তাই অবসর সময় কাটাচ্ছেন ফুটবলাররা। তবে এই অবসর সময়ে জেলা কিংবা স্থানীয় পর্যায়ের নানা টুর্নামেন্টে ‘খেপ’ খেলছেন জাতীয় দলের ফুটবলারদের। যার ছবি ও ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনার কড়া সমালোচনা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

সোমবার (১০ আগস্ট) সাংবাদিকদের আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘সরকার থেকে প্রতি মাসে ফুটবলাররা এক লাখ অর্থ পাচ্ছে। এরপরও কেন খেপ খেলতে হবে সেটা আমার নিজের কাছেই প্রশ্ন জেগেছে। টাঙ্গাইল ও আরেকটি জেলায় আমি টুর্নামেন্টে অতিথি হয়ে গিয়েছিলাম সেখানে জাতীয় ফুটবলারদের খেলতে দেখেছি।’

অফ সিজনে স্থানীয় টুর্নামেন্টে খেলে বাড়তি আয় করা বাংলাদেশের ফুটবলারদের পুরনো অভ্যাস। ক্লাব ও সরকার থেকে অর্থ পেলেও এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি। খ্যাপ খেলায় ফুটবলারদের ইনজুরি ঝুঁকি থাকে অনেক।

ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাফুফে সভাপতির সঙ্গে আমার এই বিষয়ে আলাপ হয়নি। দুই এক দিনের মধ্যে কথা বলবো। প্রথমে সতর্ক করা হবে। এরপরও যদি কেউ করে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মাসিক ভাতা দেওয়ার পরও খেপ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী 

আপডেটের সময় : ০৫:১৮:৪৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬