নিউইয়র্ক ০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে ছাড়াই দেশে ফিরলো আর্জেন্টিনা দল, বরণ করা হলো লাল গালিচায় 

  • আপডেটের সময় : ০৬:৩২:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

বিশ্বকাপের ফাইনাল হারের হতাশ নিয়েই দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আলবিসেলেস্তেদের চার্টার্ড বিমানটি এজেইজা বিমানবন্দরে অবতরণ করে।

শিরোপা ধরে রাখার মিশন ব্যর্থ হলেও আর্জেন্টিনা দলের জন্য ভালোবাসায় কোনো কমতি রাখেননি সমর্থকেরা। রাজধানী বুয়েনস এইরিসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচা, অর্কেস্ট্রার সুর আর হাজারো ভক্তের উপস্থিতিতে বরণ করে নেওয়া হয় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

বিমান থেকে একে একে নামেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ এবং ১৯ জন ফুটবলার। তবে সেই বহরে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে আরও কয়েকজন ফুটবলার নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় দেশে ফেরেননি।

বিমানবন্দরে দলকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করেছিল এএফএ। লাল গালিচা বিছিয়ে দেয়া হয় খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। এ সময় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজারো সমর্থক বিমানবন্দরের বাইরে জড়ো হন। জাতীয় পতাকা, জার্সি ও ব্যানার হাতে প্রিয় দলকে স্বাগত জানান তারা।

বিশ্বকাপ জিততে না পারায় এবার বিজয় উৎসবের কোনো আয়োজন ছিল না। তবু বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে শহরের পথে যাত্রা করেন স্কালোনির শিষ্যরা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সমর্থকেরা হাত নেড়ে এবং স্লোগান দিয়ে ফুটবলারদের অভিনন্দন জানান। খেলোয়াড়েরাও হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন।

সমর্থকদের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পুরো টুর্নামেন্টজুড়ে দর্শকদের যে সমর্থন দল পেয়েছে, তা ছিল অসাধারণ। যেকোনো পরিস্থিতিতে দলের পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মেসিকে ছাড়াই দেশে ফিরলো আর্জেন্টিনা দল, বরণ করা হলো লাল গালিচায় 

আপডেটের সময় : ০৬:৩২:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬