নিউইয়র্ক ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে নিয়ে আবারও ক্ষোভ ঝাড়লেন মিশর কোচ

  • আপডেটের সময় : ০৬:৪৮:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়ে আর্জেন্টিনা। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা। তবে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচের স্মৃতি এখনো ভুলতে পারেনি মিশর কোচ হোসাম হাসান।  

ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সেই সুবিধা ধরে রাখতে পারেনি মিশর। অতিরিক্ত সময়ে গোল হজম করে ৩-২ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন মিশরের কোচ। লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করায় মোস্তফা জিকোর করা দ্বিতীয় গোলটি বাতিল করে দেন রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। 

এই সিদ্ধান্তের প্রতিবাদে মিসর দলের পুরো বেঞ্চ রেফারিকে ঘিরে ধরে। এ সময় দ্রুত খেলা শুরু করতে অধিনায়ক লিওনেল মেসিসহ আর্জেন্টিনার খেলোয়াড়েরাও সেখানে ছুটে আসেন। উত্তপ্ত বাক্য বিনিময় ও প্রতিবাদের মাঝেই কোচ হোসাম হাসান ক্যামেরার দিকে তাকিয়ে দুই হাত দিয়ে ক্রস চিহ্ন দেখান।

ফরাসি রেফারি বিষয়টি খেয়াল না করলেও অতিরিক্ত প্রতিবাদের জন্য হাসানকে হলুদ কার্ড দেখান। তবে টেলিভিশনে তার এই অঙ্গভঙ্গি দেখে ফুটবলপ্রেমীদের অনেকেই ধারণা করেছিলেন, বর্ণবাদ বা বৈষম্যের বিরুদ্ধে ম্যাচ থামানোর যে অফিশিয়াল প্রটোকল আছে, মিসরীয় কোচ হয়তো সেটিই বুঝিয়েছেন।

তবে এক সপ্তাহ পর ওই ঘটনার আসল কারণ জানিয়েছেন হোসাম। তিনি বলেছেন, ‘আমার সেই ইশারাটি বর্ণবাদ নিয়ে ছিল না। আমি রেফারিকে বোঝাতে চেয়েছিলাম যে “আপনি ন্যায়বিচার করছেন না”।’

বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর তিনি ও তাঁর দল পেয়েছে বীরোচিত সংবর্ধনা। আর্জেন্টিনার বিপক্ষে ওই ম্যাচটি ঘিরে ক্ষোভ ছিল সমর্থকদেরও। ওই ম্যাচে পেনাল্টি বক্সের কাছে লিওনেল মেসির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়েও কথা বলেন মিশরীয় কোচ।

তিনি বলেন, ‘মেসি আমার দিকে এগিয়ে এসে বারবার বলতে থাকে, ‘কেন? কেন? কেন? আরও কী যেন বলছিল। ম্যাচ চলাকালীন মেসিকে খুব কম সময়ই এভাবে তর্কে জড়াতে দেখা যায়। আবেগের বিস্ফোরণে এক পর্যায়ে সে কেঁদেও ফেলেছিল, কারণ মানসিকভাবে সে প্রচণ্ড চাপের মধ্যে ছিল।’

মিশর কোচ আরও বলেন, ‘মিশর অত্যন্ত শক্তিশালী দল হিসেবে সেদিন আর্জেন্টিনাকে কোণঠাসা করে ফেলেছিল। মেসির ক্যারিয়ারের প্রতি সম্মান দেখিয়ে আমি ওর কথার কোনো উত্তর দিইনি ও বাদানুবাদ এড়িয়ে চলেছি।’

সেদিন মেসির আচরণ নিয়ে সমালোচনা করেছেন মিশরের টিম ডিরেক্টর ইব্রাহিম হাসানও। তিনি বলেন, ‘ও (মেসি) ঠান্ডা মাথায় মাঠে এসেছিল। কিন্তু যখন দেখল রেফারি তাদের পক্ষে কাজ করছেন, তখন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে ও আমাদের উসকানি দিতে এগিয়ে আসে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

ইরানের সতর্কতা উপেক্ষা, হরমুজে দুই সুপার ট্যাংকার অচল

১৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মেসিকে নিয়ে আবারও ক্ষোভ ঝাড়লেন মিশর কোচ

আপডেটের সময় : ০৬:৪৮:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬