নিউইয়র্ক ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’

  • আপডেটের সময় : ০১:৩৫:০৩ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। 

আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেসিকে বিদায় জানাতে সেই ম্যাচ অ্যাঞ্জেল স্টেডিয়ামে হাজির হবেন ডি মারিয়াও। তিনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন। 

ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে ডি মারিয়া জানান, ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। তবুও পরের দিন মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে হাজির হবেন তিনি।

ডি মারিয়া বলেন, ‘আমাকে স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমি যাবই এবং দেখব ম্যাচটা। আমরা ৫ তারিখে ব্যানফিল্ডের সঙ্গে খেলব। সুতরাং আমার থাকাই স্বাভাবিক। বাড়ি ফেরার পথে, হ্যাঁ আমি থাকবো।’

মেসির আন্তর্জাতিক অবসরে জাতীয় দলে বড় পরিবর্তন ঘটবে বলে মনে করেন ডি মারিয়া। তিনি বলেন, ‘এটা হতে যাচ্ছে কঠিন, তাই নয় কি? বহু বছর পর লিওকে ছাড়া দল। আর্জেন্টিনাকে সে সবকিছু দিয়েছে, আর্জেন্টাইনদের, পুরো বিশ্বকে। আমরা শেষ দিনটা উপভোগ করবো।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দূরপাল্লায় ২০ পয়সা/কিমি ও শহরে ১৮ পয়সা/কিমি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে: ট্রাম্প

২১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’

আপডেটের সময় : ০১:৩৫:০৩ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬