নিউইয়র্ক ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুলের দায়িত্ব নিলেন আলিয়া-রণবীর 

  • আপডেটের সময় : ০৪:০০:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আলিয়া নিজেই এ তথ্য জানিয়েছেন।

পোস্টে অভিনেত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা! আপনার আগামী বছরটি সুস্বাস্থ্য ও সাফল্যে ভরে উঠুক—এই কামনাই করি। সেবা সংকল্প অভিযানের মূলভাব সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার এক চমৎকার দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এই বিশেষ দিনটিকে উদযাপন করতে এবং এই মহৎ উদ্যোগের সমর্থনে, রণবীর ও আমি @mybmc-এর সুপারিশ অনুযায়ী ২০টি স্কুলকে নতুন করে উন্নত করার প্রতিশ্রুতি নিচ্ছি; এর মাধ্যমে আমাদের শিশুদের শেখা ও বেড়ে ওঠার জন্য আরও সুন্দর ও উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন পরিবেশ গড়ে তুলতে সহায়তা করা হবে। 

কী এই ‘সেবা সংকল্প অভিযান’

‘সেবা সংকল্প অভিযান’ বিজেপির উদ্যোগে আয়োজিত এক মাসব্যাপী কর্মসূচি। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। প্রধানমন্ত্রীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ৯ সেপ্টেম্বর এই কর্মসূচির কথা জানান। এই অভিযানের আওতায় রক্তদান শিবির, স্বচ্ছতা অভিযান, জনসংযোগ কর্মসূচি-সহ একাধিক সামাজিক উদ্যোগ নেওয়া হবে।

আলিয়া-রণবীরের আগামী ছবি

কাজের দিক থেকে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে এক সঙ্গে দেখা যাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় তৈরি এই ছবিতে তাদের সঙ্গে রয়েছেন ভিকি কৌশল। ছবিটি আগামী বছর ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।

এছাড়াও ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতেও এক সঙ্গে দেখা যাবে আলিয়া ও রণবীরকে। সেই ছবির কাজ বর্তমানে চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ঢাকার বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের বার্তা

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প 

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুলের দায়িত্ব নিলেন আলিয়া-রণবীর 

আপডেটের সময় : ০৪:০০:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬